News Flash

  • Home
  • Uncategorized
  • গর্জি পর্যন্ত রেল ও হামসফর এক্সপ্রেসের সূচনা ৫ জানুয়ারী, আসছেন রেল রাষ্ট্রমন্ত্রী
Image

গর্জি পর্যন্ত রেল ও হামসফর এক্সপ্রেসের সূচনা ৫ জানুয়ারী, আসছেন রেল রাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি৷৷ একই দিনে গর্জি পর্যন্ত রেল পরিষেবা এবং হামসফর এক্সপ্রেসের সূচনা করবেন কেন্দ্রীয় রেল রাষ্ট্রমন্ত্রী

আগরতলা স্টেশনে হামসফর এক্সপ্রেস৷ মঙ্গলবার তোলা নিজস্ব ছবি৷

রাজেন গোহেন৷ আগামী ৫ জানুয়ারি দিনের প্রথম বেলায় উদয়পুর থেকে গর্জি পর্যন্ত রেল পরিষেবা এবং দিনের দ্বিতীয় বেলায় আগরতলা থেকে বেঙ্গালুরু কেন্টনমেন্ট পর্যন্ত হামসফর এক্সপ্রেসের সূচনা হবে৷

সোমবারই হামসফর এক্সপ্রেসের রেক আগরতলায় পৌঁছে গেছে৷ মোট ১৪টি বগি রয়েছে এই ট্রেনে৷ এরমধ্যে যাত্রীদের জন্য রয়েছে ১১টি কামড়া৷ এই ট্রেনের যাত্রীদের জন্য সবকটি কামড়া এসি থ্রি-টায়ার শ্রেণীর৷ বেঙ্গালুরু পর্যন্ত যেতে সময় লাগবে ৬৪ ঘন্টা ১৫মিনিট৷ পূর্বোত্তর সীমান্ত রেলসূত্রে খবর, ০২৫৫২ নম্বরের আগরতলা বেঙ্গালুরু কেন্টনমেন্ট স্পেশাল ৫ জানুয়ারি বেলা ১ টায় আগরতলা স্টেশন থেকে রওয়ানা দেবে এবং সোমবার ভোর ৫টা ১৫ মিনিটে বেঙ্গালুরু কেন্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে৷ রেল সূত্রের বক্তব্য, হামসফর এক্সপ্রেস আগরতলা স্টেশন থেকে রওয়ানা দেওয়ার সময় পরিবর্তন হতে পারে৷

বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব জানিয়েছেন, আগরতলা থেকে রেলে করে উদয়পুর যাবেন রেল রাষ্ট্রমন্ত্রী রাজেন গোহেন৷ উদয়পুর থেকে গর্জি পর্যন্ত রেল পরিষেবা সূচনা করার পর আগরতলায় ফিরে রেল রাষ্ট্রমন্ত্রী হামসফর এক্সপ্রেসের সূচনা করবেন৷ তবে, অর্থমন্ত্রী ভানুলাল সাহা জানিয়েছেন, পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের তরফে প্রাপ্ত তথ্যে জানাগেছে, ৫ জানুয়ারি সকাল সাড়ে ১১ টায় হামসফর এক্সপ্রেসের এবং দুপুর ৩টা নাগাদ উদয়পুর-গর্জি রেল পরিষেবার সূচনা হবে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top