News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেল যাত্রীবোঝাই গাড়ি, মৃত ৪
Image

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেল যাত্রীবোঝাই গাড়ি, মৃত ৪

ভরতপুর (রাজস্থান), ২ জানুয়ারি (হি.স.): ঘন কুয়াশার দাপটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল রাজস্থানের ভরতপুর জেলায়| মঙ্গলবার ভরতপুর জেলার ডিগ এলাকায় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে পুকুরে পড়ে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি| এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের| এছাড়াও গুরুতর আহত হয়েছেন ৪ জন| মৃতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে|
ঘন কুয়াশার কারণে এই মুহূর্তে দৃশ্যমানতা তলানিতে ঠেকে গিয়েছে দিল্লি, হরিয়ানা, পঞ্জাব এবং উত্তর প্রদেশে| একই অবস্থা রাজস্থানেও| কুয়াশার দাপটে মঙ্গলবার ভোরে দিল্লি এনসিআর, উত্তর প্রদেশ সহ উত্তর ভারতের বিভিন্ন প্রান্তে খুব কাছে দাঁড়িয়ে থাকা মানুষকেও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না| উত্তর ভারত জুড়ে ‘ভিলেন’ কুয়াশার দাপট অব্যাহত থাকায় গত কয়েক সপ্তাহের মতো মঙ্গলবারও বিপর্যস্ত হয়েছে রেল পরিষেবা| দিল্লি-বাউন্ড ২১টি ট্রেন বাতিল করা হয়েছে, নির্ধারিত সময়ের থেকে অনেক দেরিতে চলেছে ৬৪টি ট্রেন এবং সময়সূচি পরিবর্তন করা হয়েছে ২৪টি ট্রেনের|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top