News Flash

  • Home
  • Uncategorized
  • রেলে কাটা পড়ে মহিলার মৃত্যু
Image

রেলে কাটা পড়ে মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৪ ডিসেম্বর৷৷ উদয়পুর থেকে আগরতলা গামী ট্রেনের ধাক্কায় প্রান হারালেন ৪৫ বছর বয়সী এক মহিলা৷ নাম জামিলা খাতুন বিবি৷ ঘটনা উত্তর শালগড়া গ্রাম পঞ্চায়েতের ঘোড়া টিলা এলাকায়৷ প্রত্যক্ষ দর্শীরা জানান, সকাল প্রায় সারে আটটা নাগাদ তীব্র গতিতে ধেয়ে আসা ট্রেনটি ছিটকে ফেলে দেয় লাইনে দাঁড়িয়ে থাকা জমিলা খাতুনকে৷ প্রায় ৩০/৪০ হাত দুরে পরে থাকে তার মরদেহ৷ ছুটে আসেন এলাকার শত মানুষ৷ তারা জানিয়েছেন কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন জমিলা৷ এর আগেও বহু বার ট্রেন দাঁড় করানোর চেষ্টা করেছিলেন৷ জমিলার এক ছেলে ও এক মেয়ে রয়েছে৷ স্বামী আব্দুল মালেক দিন মজুর৷ খবর পেয়ে আর কে পুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ মৃতদেহ ময়না তদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷ এলাকায় শোকের ছায়া নেমে আসে৷ উল্লেক্য এই ঘটনায় ট্রেনের যাত্রা পথের কোন বেঘাত ঘটেনি৷ যথা সময়েই আগরতলা পৌঁছে গেছে ট্রেন৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top