News Flash

  • Home
  • Uncategorized
  • আধার সংযোগ নিয়ে শুক্রবার অন্তর্বর্তীকালীন নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট
Image

আধার সংযোগ নিয়ে শুক্রবার অন্তর্বর্তীকালীন নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): প্যান কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগের সময়সীমা ইতিমধ্যে বাড়িয়ে ২০১৮ সালের ৩১ মার্চ করা হয়েছে| এরপরই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হয়। আর শুক্রবার আধার সংযোগ নিয়ে অন্তর্বর্তীকালীন নির্দেশ দেবে সুপ্রিমকোর্ট।
এখনও অনেকেই আধার কার্ড হাতে পাননি। তাই প্যান কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগ বাধ্যতামূলক করা হলে অনেকেই অসুবিধায় পড়তে পারেন, এমনই মত সংশ্লিষ্ট মহলের| আর গত সপ্তাহে এই নিয়ে একটি সাংবিধানিক বেঞ্চ তৈরি করে সুপ্রিম কোর্ট। সেই বেঞ্চে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি একে সিকরি, বিচারপতি এ এম খানউইলকর, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি অশোক ভূষণ। বৃহস্পতিবার সেই বেঞ্চেই শুনানি হয়। আর শুক্রবার আধার সংযোগ নিয়ে অন্তর্বর্তীকালীন নির্দেশ দেবেন তাঁরা।
প্রসঙ্গত, এর আগে ব্যাঙ্ক আকাউন্টের সঙ্গে আধার সংযোগের সময়সীমা ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ধার্য করা হয়েছিল। কিন্তু, বুধবার তা বাড়িয়ে ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত করা হয়।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top