News Flash

  • Home
  • Uncategorized
  • ক্যালিফোর্নিয়ার এক গ্রোসারি স্টোরে ভারতীয় ছাত্র খুন
Image

ক্যালিফোর্নিয়ার এক গ্রোসারি স্টোরে ভারতীয় ছাত্র খুন

ওয়াশিংটন, ১৬ নভেম্বর (হি.স.) : আমেরিকায় ফের খুন এক ভারতীয় ছাত্র৷ ২১ বছর বয়সী ওই ছাত্রকে ক্যালিফোর্নিয়ার এক গ্রোসারি স্টোরে ঢুকে গুলি করে খুন করে চার দুষ্কৃতি৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ধরমপ্রীত সিং জেসর নামে ওই তরুণের৷ এদিকে ছাত্র খুনের ঘটনার তদন্তে নেমে এক ভারতীয় বংশোদ্ভূতকে গ্রেফতার করেছে ক্যালিফোর্নিয়ার পুলিশ৷
পাঞ্জাবের বাসিন্দা ধরমপ্রীত স্টুডেন্ট ভিসা নিয়ে ক্যালিফোর্নিয়ায় যায়৷ গত তিন বছর ধরে সেখানেই ছিল সে৷ অ্যাকাউন্ট নিয়ে পড়াশুনার পাশাপাশি স্থানীয় এক গ্রোসারি স্টোরে কাজ করত ধরমপ্রীত৷ সেই স্টোরের পাশেই রয়েছে গ্যাস স্টেশন৷ মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার রাতে স্টোরে লুঠপাট চালায় চার দুস্কৃতি৷ প্রাণে বাঁচতে তখন ক্যাশ কাউন্টারে পিছনে লুকিয়ে পড়ে সে৷ এদিকে ক্যাস বাক্স থেকে টাকা হাতিয়ে পালানোর সময় ধরমপ্রীতকে লুকিয়ে থাকতে দেখে এক দুস্কৃতি৷ তখনই গুলি করে তাকে খুন করা হয়৷
ঘটনার তদন্তে নেমে পুলিশ অরমিতরাজ সিং নামে এক ভারতীয় বংশোদ্ভুতকে গ্রেফতার করে৷ পুলিশ জানিয়েছে, পরিস্থিতির শিকার ধরমপ্রীত৷ সে শুধু তার কাজ করছিল৷ লুঠপাট করার সময় তাকে খুন করা হয়৷ এদিকে ধৃতের বিরুদ্ধে হত্যা ও চুরির অভিযোগ দায়ের করা হয়েছে৷ বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top