News Flash

  • Home
  • Uncategorized
  • সিএনজি সংকট, উদয়পুরে জাতীয় সড়ক অবরোধ
Image

সিএনজি সংকট, উদয়পুরে জাতীয় সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ সিএনজি সংকটের প্রতিবাদে গাড়ির চালকরা বৃহস্পতিবার উদয়পুরের ব্রহ্মাবাড়ি এলাকায় আগরতলা-সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করেন৷ দীর্ঘ সাড়ে ৪ ঘন্টার অবরোধের ফলে উভয়দিকের যাত্রীদের ভিষণ সমস্যার সম্মুখিন হতে হয়েছে৷
জানা গেছে, এদিন সকাল সাড়ে ১১ টায় উদয়পুরের ব্রহ্মাবাড়ি সিএনজি স্টেশনের সামনে আগরতলা-সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করেন যান চালকরা৷ তাদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়ালেও ব্রহ্মাবাড়ি সিএনজি স্টেশন থেকে পর্যাপ্ত সিএনজি পাওয়া যায় না৷ অনেক সময় গ্যাসের চাপ কম থাকায় প্রয়োজনের তুলনায় অনেক কম গ্যাস মিলে৷ ফলে, সিএনজি নিতে গেলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হয়৷ তাদের বক্তব্য, উদয়পুরে একটি মাত্র সিএনজি স্টেশন রয়েছে৷ আরো একটি সিএনজি স্টেশনের দীর্ঘদিন ধরে দাবি জানানো হয়েছে৷ কিন্তু, প্রশাসনের এবিষয়ে কোন হেলদোল নেই৷ তাই, বাধ্য হয়ে এদিন তারা জাতীয় সড়ক অবরোধ করেছেন বলে জানিয়েছেন৷ এদিকে, অবরোধের খবর পেয়ে বিকেল ৪ টা নাগাদ মহকুমা প্রশাসনের আধিকারিকরা অবরোধ স্থলে যান৷ অবরোধকারীদের দাবি মেনে নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন৷ এই প্রতিশ্রুতির ভিত্তিতে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করেন৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top