News Flash

  • Home
  • Uncategorized
  • সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৭৫, আহত ১৪০
Image

সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৭৫, আহত ১৪০

বেইরুট, ৬ নভেম্বর (হি.স.) : আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আইসিসের হানায় ফের আক্রান্ত সিরিয়া। সূত্রের খবর শনিবার বিকেলে দেশের পূর্ব প্রান্তে দেয়ার-আল-জোয়ারের ব্যস্ত রাজপথে গাড়ি বিস্ফোরণে নিহত হন ৭৫ সিরিয়ান নাগরিক এবং আহত অনন্ত ১৪০। আহতের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার সিরিয়ায় নিযুক্ত আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের পর্যবেক্ষক আব্দেল রহমান এই নাশকতার ঘটনাটি প্রকাশ্যে আনেন। তিনি বলেন দেয়ার-আল-জোয়ারের তুজার এলাকার ব্যস্ত রাস্তায় এই বিস্ফোরণটি হয়। বিস্ফোরণের ফলে নিহত হয়েছেন শিশু, মহিলা, বৃদ্ধসহ ৭৫ জন সিরিয়ান নাগরিক।
উল্লেখ্য মার্কিন সাহা্য্যপ্রাপ্ত কুর্দিশ-আরবের যৌথবাহিনী সঙ্গে সংঘর্ষে পরাজিত হয় জমি হারাতে শুরু করেছে আন্তর্জাতিক ইসলামিক সন্ত্রাসবাদী সংগঠন আইসিস। সূত্রের খবর অনুযায়ী নিজেদের শক্তি ফের একবার জাহির করতে তারা এই বিস্ফোরণ চালায় বলে অভিযোগ। অন্যদিকে গত অক্টোবর মাসে সিরিয়ার হাসাকিতে এক গাড়ি বোমা বিস্ফোরণে ১৮ জন নিরহ মানুষের প্রাণ কেড়ে নেয়।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top