News Flash

  • Home
  • Uncategorized
  • নবি মুম্বইয়ে অরুণাচল ভবন বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভর দুপুরে আতঙ্ক
Image

নবি মুম্বইয়ে অরুণাচল ভবন বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভর দুপুরে আতঙ্ক

মুম্বই, ৬ নভেম্বর (হি.স.): ভরদুপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড নবি মুম্বইয়ের সেক্টর ৩০এ এলাকায় অবস্থিত অরুণাচল ভবন বহুতলে| সোমবার দুপুরে ভাসি রেল স্টেশনের সন্নিকটে অবস্থিত অরুণাচল ভবন বহুতলে বিধ্বংসী আগুন লাগে| ১৩ তলা অরুণাচল ভবনের শীর্ষ তলায় প্রথমে আগুন লাগে| দ্রুত আগুন ছড়িয়ে পড়লেও, প্রায় আধ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে| অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই|
পুলিশ ও দমকল সূত্রের খবর, সোমবার দুপুর ২টো নাগাদ অরুণাচল ভবনের শীর্ষ তলায় প্রথমে আগুন লাগে| হাওড়ার বেগে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে| দাউদাউ করে জ্বলতে থাকে বহুতল| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন ঘটনাস্থলে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন| অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে| অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই| অরুণাচল ভবনটি নবি মুম্বইয়ের ভাসি রেল স্টেশনের সন্নিকটে অবস্থিত|
দমকল অফিসার প্রভাকর গাধে জানিয়েছেন, আগুন লাগার পরই বহুতল থেকে সকলকে বের করে দেওয়া হয়| কিন্তু, ১৩ তলায় আগুন ও ধোঁয়ার কারণে তিন জন আটকে পড়েন| তাঁদেরকে নিরাপদে উদ্ধার করা হয়েছে| প্রায় আধ ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে| অগ্নিকাণ্ডের জেরে বহুতলের শীর্ষ তল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে|

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top