প্রবল বর্ষণে বিপর্যস্ত চেন্নাই সহ উত্তরাঞ্চলীয় তামিলনাড়ু, মৃত ১০

চেন্নাই, ১ নভেম্বর (হি.স.): ভারী বর্ষণের অশনি বার্তা ছিলই, সেই মতো প্রবল বর্ষণে বিপর্যস্ত হল তামিলনাড়ুর রাজধানী চেন্নাই ও উত্তরাঞ্চলীয় তামিলনাড়ু| মঙ্গলবারের মতো বুধবারও চেন্নাই, কাঞ্চিপুরম এবং তিরুভাল্লুর-এ বন্ধ রয়েছে স্কুল ও কলেজ| ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-র তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮.৩০ পর্যন্ত নুনগামবাক্কাম-এ ১১৬.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে| শহরতলি বিশেষ করে গ্রেটার চেন্নাই রিজিওনের দক্ষিণাঞ্চলে প্রবল বৃষ্টিপাত হয়েছে| পেরুমবাক্কামে ৩১৬.৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে|
সূত্রের খবর, প্রবল বর্ষণের জেরে তামিলনাড়ুতে ১০ জনের মৃতু্য হয়েছে| তবে, প্রশাসনের তরফে এ বিষয়ে বিস্তারিত কিছুই এখনও পর্যন্ত জানা যায়নি| এমতাবস্থায় আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার চেন্নাইয়ে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে| ভেলোর এবং কোয়েম্বাটুরে আকাশ থাকবে মেঘলা, হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত|