News Flash

  • Home
  • Uncategorized
  • নিয়ন্ত্রণরেখায় শান্তি প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর ভারতীয় সেনা : ডিজিএমও
Image

নিয়ন্ত্রণরেখায় শান্তি প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর ভারতীয় সেনা : ডিজিএমও

নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি.স.): নিয়ন্ত্রণরেখা বরাবর শান্তি প্রতিষ্ঠা করাই ভারতীয় সেনাবাহিনীর মূল লক্ষ্য। নিয়ন্ত্রণরেখায় যে কোনও সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের যোগ্য জবাব দিতে সদা তৎপর ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানের সঙ্গে হটলাইনের মাধ্যমে এক বৈঠকে এমনই দাবি করলেন ভারতীয় সেনাবাহিনীর ডিজিএমও লেফট্যান্টে জেনারেল একে ভট্ট।
পাকিস্তানের তরফে অভিযোগ করা হয়েছে, সীমান্তে শান্তি বিঘ্নিত করছে ভারতীয় সেনাবাহিনী। তার জবাবে লেফট্যান্টে জেনারেল একে ভট্ট বলেন, নিয়ন্ত্রণরেখায় যে কোনও সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের পাল্টা যোগ্য জবাব দিতে ভারতীয় সেনাবাহিনী বদ্ধপরিকর। কিন্তু তা করতে গিয়ে সাধারণ গ্রামবাসীদের উপর কোনও দিন গুলি চালায়নি ভারতীয় সেনাবাহিনী। সীমান্ত পেরিয়ে আসা জঙ্গিদের আটকানোর পাশাপাশি ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে পাকিস্তান সেনার গোলাবর্ষণের যোগ্য জবাব দিতেও বদ্ধপরিকর ভারতীয় সেনা।
প্রসঙ্গত, ২০০৩ সালে সংঘর্ষ বিরতি চুক্তি হয় পাকিস্তানের সঙ্গে ভারতের। ২০১৬ সালে যেখানে ২২৮ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান। সেখানে চলতি বছরের ৬০০ বার বিরতি লঙ্ঘন করে পাকিস্তান।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top