News Flash

  • Home
  • Uncategorized
  • প্রেসিডেন্টস স্ট্যান্ডার্ড পুরস্কার জিতল জম্মুর ৪৭ আর্মার্ড রেজিমেন্ট
Image

প্রেসিডেন্টস স্ট্যান্ডার্ড পুরস্কার জিতল জম্মুর ৪৭ আর্মার্ড রেজিমেন্ট

নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.) : রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পরিবর্তে তাঁর হয়ে জম্মুর ৪৭ আর্মার্ড রেজিমেন্টকে পুরস্কৃত করলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। শনিবার এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকল জম্মুর সাঞ্জোয়ান সেনা ঘাঁটি। দেশের সুরক্ষায় নিবেদিত জওয়ানকে তাঁর কৃতিত্বের জন্য এই পুরস্কার দেওয়া হয়। দেশের পশ্চিম সীমান্তের নিরাপত্তায় বহাল ৪৭ আর্মার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠা হয় ১৯৮২ সালে। গত তিন দশক ধরে দেশের নিরাপত্তায় নিরসল পরিষেবার জন্য প্রেসিডেন্টস স্ট্যান্ডার্ড পুরস্কার জিতল এই বাহিনী।

এদিন পুরস্কার প্রদান করে সেনাপ্রধান বলেন, সারা বিশ্বে মেরুকরণ চলছে। এর অন্যতম কারণ গণমাধ্যম। জম্মু-কাশ্মীর পুলিস এবং প্রশাসন এব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল। মানুষকে বেপথু হওয়া থেকে রক্ষার চেষ্টা করছে তারা। জম্মু-কাশ্মীরের পরিস্থিতি ক্রমশ বদলাচ্ছে। এখন যা ঘটছে তা জঙ্গিদের হতাশার ছবিই প্রকট করছে। রাজ্যে শান্তি প্রতিষ্ঠায় সরকারি পথেই এগনো হচ্ছে। এনআইএ-র তল্লাশি তারই একটি অঙ্গ। এর সুফল ভবিষ্যতে বোঝা যাবে। সেনা শিক্ষা কর্পস বন্ধের নির্দেশিকা এলেও তা নিয়ে আলোচনা চলছে। এর জন্য সময় লাগবে। সেনাবাহিনীর নিজস্ব কার্যধারাই মেনে চলে সেনা। যে কোনও আলোচনার সিদ্ধান্তই রাজনৈতিকভাবে নিতে হবে।

Releated Posts

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top