News Flash

  • Home
  • Uncategorized
  • প্রশিক্ষণহীন শিক্ষক ইস্যুতে স্পষ্টিকরণ চাইল বিজেপি
Image

প্রশিক্ষণহীন শিক্ষক ইস্যুতে স্পষ্টিকরণ চাইল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর৷৷ ফের রাজ্য সরকারের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনেছে বিজেপি৷ প্রশ্ণ তুলেছে রাজ্যে বুনিয়াদী স্তরে প্রশিক্ষণহীন শিক্ষক আদৌ রয়েছেন কি না৷ বিজেপি রাজ্য কমিটির দাবি হাইসুকলের শিক্ষকদেরই বুনিয়াদী স্তরের শিক্ষক হিসেবে দেখানো হচ্ছে৷ তাই রাজ্য সরকারের কাছে রাজ্যে বুনিয়াদী স্তরে প্রশিক্ষণহীন শিক্ষক কত জন রয়েছেন তার স্পষ্টিকরণ দিতে বলেছে বিজেপি৷
বুধবার সাংবাদিক সম্মেলনে দলের কর্মচারী নেতা সন্তোষ সাহা জানান, ১৯৯৭ সালের পর রাজ্যে বুনিয়াদী স্তরে যাদের নিয়োগ হয়েছে তাদের চাকুরী সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে৷ মূলতঃ মঙ্গলবার অর্থমন্ত্রী ভানুলাল সাহা জানিয়েছিলেন বুনিয়াদী স্তরে প্রশিক্ষণহীন শিক্ষক রয়েছেন ৪ হাজার ৪০০ জন৷ ৩রা সেপ্ঢেম্বর ২০০১ সালের আগে নিয়োগ হয়েছেন ১৪ হাজার ৬৫৪ জন৷ অর্থমন্ত্রীর এই তথ্য মানতে রাজী নন সন্তোষবাবু৷ তিনি দাবি করেন, উচ্চ বুনিয়াদী স্তরের শিক্ষকদের জোর করে বুনিয়াদী স্তরের সুকলগুলিতে শিক্ষকতার জন্য পাঠাচ্ছে রাজ্য সরকার৷ পাশাপাশি বলেন, যাদের প্রশিক্ষণের প্রয়োজন নেই তাদেরও রাজ্য সরকারের গাফিলতিতে রেজিস্ট্রেশন করতে হয়েছে৷ তাই তিনি এই ইস্যুতে রাজ্য সরকারের কাছে স্পষ্টিকরণ দাবি করেছেন৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top