News Flash

  • Home
  • Uncategorized
  • গৌরী লঙ্কেশের মৃত্যুতে নকশালদের হাত থাকতে পারে বলে মনে করছেন তাঁর ভাই ইন্দ্রজিত লঙ্কেশ
Image

গৌরী লঙ্কেশের মৃত্যুতে নকশালদের হাত থাকতে পারে বলে মনে করছেন তাঁর ভাই ইন্দ্রজিত লঙ্কেশ

বেঙ্গালুরু, ৭ সেপ্টেম্বর (হি.স.) : মঙ্গলবার রাতে নিজের বাড়িতে আততায়ীর হাতে খুন হন সাংবাদিক গৌরী লঙ্কেশ৷ খুব সামনে থেকে তাঁকে গুলি করা হয়৷ রাত ৭.৪৫ মিনিট থেকে ৮ টার মধ্যে তার বাড়িতে হামলা করেছিল আততায়ীরা৷ কন্নড় ভাষায় একটি ট্যাবলয়েড পত্রিকা প্রকাশ করতেন তিনি৷ কেন্দ্রের শাসনে থাকা বিজেপি নেতাদের বিরুদ্ধে খবর করে শিরোনামে চলে এসেছিলেন লঙ্কেশ৷ সাংবাদিকতার পাশাপাশি সমাজসেবাও করতেন তিনি৷ কর্নাটক সরকারের সঙ্গে তিনি নকশালদের নিয়ে কাজ করছিলেন৷ তাদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করছিলেন৷ এই কাজ করতে গিয়ে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছিলেন তিনি৷ জানিয়েছেন, গৌরী লঙ্কেশের ভাই ইন্দ্রজি লঙ্কেশ৷ গৌরী লঙ্কেশ খুনের তদন্ত করতে গেলে লঙ্কেশ ও হিন্দু কট্টরবাদীদের দিকগুলি খতিয়ে দেখা উচিত বলে মনে করেন তাঁর ভাই ইন্দ্রজিত৷ তিনি জানিয়েছেন, গৌরী লঙ্কেশ কর্নাটক সরকারের সঙ্গে মিলে নকশালদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার কাজ করছিলেন৷ তাই তাঁর মৃত্যুতে নকশালদের হাত থাকতে পারে বলে মনে করছেন তাঁর ভাই৷
ইন্দ্রজিত্ এও জানিয়েছেন, নকশালরা গৌরীকে মুদ্রিত প্যামফ্লেট পাঠাত৷ সেখানে তাঁকে সতর্ক করত মাওবাদীরা৷ সেখানে বলা থাকত, মাওবাদীদের যে তিনি মূলস্রোতে ফেরানোর চেষ্টা করছেন, তা যেন না করেন৷ তবে এসবে ঘাবড়ানোর মতো মানুষ ছিলেন না গৌরী লঙ্কেশ৷ সতর্কবাণী গুলিকে তিনি পাত্তা দিতেন না৷ নিজের পরিবারকেও এবিষয়ে কিছু জানাননি তিনি৷ ইন্দ্রজিত্ চান তাঁর বোনের মৃত্যুর জন্য সিবিআই তদন্ত হোক৷ তবে লঙ্কেশের মৃত্যুর তদন্ত করার জন্য ইতিমধ্যেই সিট (স্পেশাল ইনভেস্টিগেশন টিম) গঠন করা হয়েছে৷ টিমে রয়েছেন ১৯জন অফিসার৷ টিমটি পরিচালনা করছেন আইজিপি ইন্টেলিজেন্স বিকে সিং৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top