News Flash

  • Home
  • Uncategorized
  • ইরমার দাপটে ক্যারাবিয়ানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬
Image

ইরমার দাপটে ক্যারাবিয়ানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬

সেন্ট মার্টিন, ৭ সেপ্টেম্বর (হি.স): হ্যারিকেন ইরমায় ৬ জনের মৃত্যু হয়েছে ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জে। ক্যারাবিয়ান দ্বীপ পুঞ্জের সেন্ট মারটিন দ্বীপে ওই ৬ জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ফ্রান্সের সরকারের অধীনে থাকা ওই দ্বীপপুঞ্জের মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ফরাসি বিদেশমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে। অতিরিক্ত প্রাকৃতিক দুর্যোগ থাকার কারণে উদ্ধার কাজে এখনও নামতে পারেনি স্থানীয় পুলিশ ও দ্বীপের দমকল বাহিনী।
এর আগে ফরাসি বিদেশমন্ত্রক সূত্রে জানানো হয়েছে হ্যারিকেন ইরমার দাপটে ২ জন মানুষ সেন্ট মার্টিন দ্বীপে প্রাণ হারিয়েছিল। কিন্তু মৃতের সংখ্যা বেড়ে এখন ৬ হয়েছে। সেন্ট মার্টিন ছাড়াও সেন্ট বার্টস দ্বীপ হ্যারিকেন ইরমার ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র থেকে জানা যাচ্ছে যে ঝড়ের কারণে সেন্ট মার্টিন ও সেন্ট বার্টস দ্বীপের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আরও জানান যাচ্ছে এর ফলে ওই দ্বীপে পানীয় জলের অভাব দেখা দিয়েছে। টান পড়েছে খাদ্য সরবরাহে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দ্বীপের জনবসতি পূর্ণ এলাকায় বহু বসত বাড়ি ঝড়ের কারণে ভেঙ্গে পড়েছে। এমনকি সরকারি ভবনের অবস্থাও ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। ফ্রান্সের বিদেশ দফতর থেকে এক বিবৃতি দিয়ে বলা হয়েছে যে আনুমানিক ৬০ থেকে ৭০ শতাংশ বাড়ি ওই দ্বীপে ধ্বংস হয়ে গেছে।
সূত্র থেকে জানা যাচ্ছে যে অতলান্তিক মহাসাগরের যতগুলি ঝড় উঠেছে তার মধ্যে হ্যারিকেন ইরমা দাপট সব থেকে বেশি এবং তার ফলেই ক্ষয়ক্ষতি ও জীবনহানির সংখ্যা বাড়তে পারে বলে ফ্রান্সের বিদেশ দফতর সূত্রে জানা গেছে।
ফ্রান্সের বিদেশমন্ত্রী অ্যানিক গিরারদিন পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌছেছেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন ক্ষয়ক্ষতি ও জীবনহানির পরিমাণ কত হয়েছে তা এখনি বলা সম্ভব নয়। ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জে ঝড়ের দাপট এখনও অব্যাহত। তাই উদ্ধার কাজ চালাতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলকে।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top