News Flash

  • Home
  • Uncategorized
  • বড়জলা কেন্দ্রে সিপিএম প্রার্থীর ভিডিও ফুটেজ ঘিরে রাজনৈতিক কাদা ছোঁড়াছুড়ি
Image

বড়জলা কেন্দ্রে সিপিএম প্রার্থীর ভিডিও ফুটেজ ঘিরে রাজনৈতিক কাদা ছোঁড়াছুড়ি

CPM TMCনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর৷৷ বড়জলা কেন্দ্রে সিপিএম প্রার্থীর ভিডিও ফুটেজকে ঘিরে যখন বিরোধী দল শাসক দলের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করার চেষ্টা করছে সেই মুহূর্তে উভয় শিবিরের কাদা ছোঁড়াছঁুড়ির পর্ব শুরু হয়ে গেছে৷ বুধবার ডিওয়াইএফআই সাংবাদিক সম্মেলনে সিপিএম প্রার্থী ঝুমু সরকারের সমর্থনে তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণের কড়া সমালোচনা করেছেন৷ বিরোধী দল বড়জলা কেন্দ্রের সিপিএম প্রার্থীকে নিয়ে অসত্য প্রচার করছে বলে দাবি করেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী৷ এদিকে, বিধায়ক সুদীপ রায় বর্মণ জানিয়েছেন, বড়জলা কেন্দ্রের সিপিএম প্রার্থী ঝুমু সরকারের ভিডিও ফুটেজের ভিত্তিতে পুলিশ তার বিরুদ্ধে ৩৫৪বি, ৩২৩ এবং ৩২৫ ধারা মামলা নিতে পারে৷ তিনি ঐ ফুটেজের ভিত্তিতে ঝুমু সরকারের ব্যবহার লজ্জাজনক বলে মন্তব্য করেছেন৷
এদিকে, মঙ্গলবার কয়েকটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সম্প্রচার জেলাশাসকের নির্দেশে বন্ধ করে দেওয়ার জের বুধবার তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল জেলাশাসক ডা মিলিন্দ রামটেকের সাথে দেখা করেন৷ বৈদ্যুতিন সংবাদ মাধ্যমগুলির সম্প্রচার কেন বন্ধ করা হয়েছিল সে বিষয়ে জেলাশাসকের কাছে ঐ প্রতিনিধি দল জানতে চান৷ জেলাশাসকের সাথে দেখা করার পর তৃণমূল কংগ্রেস বিধায়ক আশিস কুমার সাহা জানিয়েছেন, বৈদ্যুতিন সংবাদমাধ্যমের সম্প্রচার বন্ধ করে দেওয়ার কোন নির্দেশ জেলাশাসক জারি করেননি৷ এমনকি এধরনের কোন সিদ্ধান্তের বিষয়ে তিনি অবগত নন বলে প্রতিনিধি দলকে জেলাশাসক জানিয়েছেন৷ আশিস বাবু জানান, জেলাশাসক তাদের বলেছেন কোন সংবাদের সত্যতা থাকলে সেই খবর সম্প্রচার করতে কোন ধরনের বাধা নেই৷
উপনির্বাচনে প্রার্থী ঘোষণা হতেই বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থীকে নিয়ে রাজনৈতিক উত্তাপ রীতিমত বেড়ে চলেছে৷ এদিন, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণকে কটাক্ষ করে বলেন, একজন দায়িত্বশীল বিধায়ক হিসেবে ঝুমু সরকারকে ঘিরে যে অসত্য তথ্য পেশ করেছেন তা কোনভাবেই বরদাস্ত করা যায়না৷ এর আগেও সিপিএম’কে কালিমালিপ্ত করতে বহু চেষ্টা হয়েছে৷ ডিওয়াইএফআই রাজ্য সম্পাদকের বক্তব্যের প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ দাবি করেন, ভিডিও ফুটেজে বড়জলা কেন্দ্রের সিপিএম প্রার্থীর আচরণ স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে৷ ঝুমু সরকারের আচরণ লজ্জাজনক বলে মন্তব্য করে সুদীপ বাবু বলেন এধরনের মানুষ যুব সমাজের শত্রু৷
সব মিলিয়ে বড়জলা কেন্দ্রের সিপিএম প্রার্থীকে ঘিরে আরো অনেক জলঘোলা হবে বলে অনুমান করা হচ্ছে৷ এই ভিডিও ফুটেজের বিষয়ে ঝুমু সরকার নিজেই স্বীকার করে জানিয়েছেন ঐদিন তিনি ঘটনাস্থলে ছিলেন৷ তবে, প্রতিমা নিরঞ্জনে যে বচসা শুরু হয়েছিল তা থামাতে তিনি সেখানে গিয়েছিলেন৷ ফলে, অভিযোগ পাল্টা অভিযোগের সত্যতা প্রমাণিত হোক বা না হোক উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির পারদ আগামীদিনে আরো উর্দ্ধমুখী হবে বলে ধারণা করা হচ্ছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top