News Flash

  • Home
  • Uncategorized
  • ঊনকোটি জেলা হাসপাতালে পরিষেবা নেই, বাড়ছে ক্ষোভ
Image

ঊনকোটি জেলা হাসপাতালে পরিষেবা নেই, বাড়ছে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৬ অক্টোবর৷৷ উদ্বোধনের প্রায় চার বছর পরও পরিষেবা নেই ঊনকোটি জেলা হাসপাতালে৷ এটা স্বর্ণ যোগ৷ সাধারণ পরিষেবার জন্য এই জেলার জনসাধারণ পাশ্ববর্তী রাজ্যে আসাম যেতে হয়৷ প্রায় চার বছর পূর্বে ভগবান নগরে স্থাপিত হয়েছিল জেলা হাসপাতাল৷ শহর এলাকা থেকে অনেক দূরে এই হাসপাতাল স্থাপনের ব্যাপারে অনেক কিছু হয়েছিল কৈলাসহরে৷ মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাত ধরে এই হাসপাতাল উদ্বোধন হয়েছিল৷  কিন্তু আজ পর্যন্ত পরিষেবা নেই৷ আর জি এম হাসপাতাল থেকে কিছু পুরানো আসবাবপত্র নিয়ে উদ্বোধন হয়েছিল৷ আজ এত বছর অতিবাহিত হয়ে যাবার পরও জেলা হাসপাতালে সুস্থ পরিকাঠামো গড়ে উঠেনি৷ কবে যে সেই হাসপাতাল পুরোপুরি চালু হবে তা বলা যাচ্ছেনা৷ বর্তমানে এক দুইটি বিভাগে চিকিৎসা হয়৷ সাস্থ্য কর্মী, চিকিৎসক সময়মত যাতায়াত করেন নির্দ্বারিত গাড়ি করে৷ আবার তারা রাত্রি যাপন করেন কৈলাসহর এলাকায়৷ উদ্বোধনে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছিলেন কিছু দিনের মধ্যে উন্নত মেশিনসহ ভাল ভাল চিকিৎসক সেখানে পাঠানো হবে৷ এই জেলার মানুষ তার চিকিৎসায় জন্য বাহিরে যেতে হবে না, সেই কথা শুনে জেলার বাসিন্দারা খুবই খুশি হয়েছিল৷ কৈলাসহর আর জি এম হাসপাতাল বর্তমানে মহকুমা হাসপাতাল৷ জেলা হাসপাতাল হিসাবে ভগবান নগর নব নির্মীত হাসপাতলটি৷ জেলা হাসপাতাল হিসাবে যা যা প্রয়োজন তা উদ্বোধনের প্রায় চার বছর পর চালু করা হয়নি৷ যার ফলে এই জেলার জনসাধারন দীর্ঘ দিন ধরে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত৷ কৈলাসহর আর জি এম হাসপাতাল বহু পুরনো, কিন্তু সেই হাসপাতাল অবিভক্ত উত্তর জেলার জেলা হাসপাতাল হিসাবে এখনো কাজ চলছে বলা যায়৷ কারন ধর্মনগর, পানিসাগর, কাঞ্চনপুর এবং কুমারঘাটের রোগীরা আর জি এম হাসপাতালে প্রায় সময় পরিষেবা নিতে আসেন৷ আর সেই হাসপাতালের সঠিকভাবে পরিপষেবার ব্যবস্থা নেই৷ স্বাধীন ভারতের প্রায় তবে বছর অতিবাহিত হয়ে যাবার পথে কিন্তু ঊনকোটি জেলার নাগরীকরা সঠিক চিকিৎসা পরিষেবা থেকে আজও বঞ্চিত সেই অবস্থা কবে কেই উঠবে জেলা বাসিন্দারা তা বলা যাচ্ছেনা৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top