News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রীনগরে কনভয়ে অতর্কিত জঙ্গী হামলায় দুই জওয়ান শহিদ, জখম আট, চলছে গুলির লড়াই
Image

শ্রীনগরে কনভয়ে অতর্কিত জঙ্গী হামলায় দুই জওয়ান শহিদ, জখম আট, চলছে গুলির লড়াই

terroristtriশ্রীনগর, ১৪ অক্টোবর৷৷ শ্রীনগরের কাছে জাকুরায় সশস্ত্র সীমা বল এসএসবি-র কনভয় লক্ষ্য করে গুলি চালায় জঙ্গীরা৷ দুই জওয়ান শহিদ হয়েছেন৷ আরও আটজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে৷ সংবাদ সূত্রে আরও জানা গিয়েছে, শ্রীনগরের কাছে জাকুরায় অবস্থিত আধা সামরিক বাহিনী সিআরপিএফ এর শিবিরের কাছে বাহিনীর কনভয়ে হামলা চালায় সশস্ত্র জঙ্গীরা৷ প্রাথমিক রিপোর্ট অনুযায়ী,গান্দেরবাল হাইওয়েতে ডিউটিতে ছিলেন জওয়ানরা৷ সেখানে দিনভর টহলদারির পর শিবিরে ফিরছিলেন জওয়ানরা৷ সে সময় হয় হামলা৷ গাড়ি ঘিরে ৫-৭ মিনিট গুলি চালায় জঙ্গীরা৷ শিবিরে কাছেই আচমকা হামলায় কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন জওয়ানরা৷
শেষ খবর, হামলায় শহিদ হয়েছেন দুই জওয়ান৷ এঁদের মধ্যে একজন এসএসবির, অন্যজন জম্মু ও কাশ্মীর সশস্ত্র বাহিনীর জওয়ান৷ আহত হযেছেন আরও আট জওয়ান৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ স্থানীয় সূত্রের খবর, প্রথমে মনে করা হয়েছিল হামলাকারীরা সংখ্যায় ২জন ছিল৷ পরে জানা যায় হামলাকারীরা কমপক্ষে ৩-৪ জন জঙ্গী ঝিল৷ প্রাথমিক ধাক্কা সামালে পাল্টা গুলি চালাতেই পিছু হটে জঙ্গীরা৷ খবর পেয়েই, ঘটনাস্থলে ঘিরে ফেলে বিশাল নিরাপত্তা বাহিনী৷ জোরকদমে চলছে অভিযান৷ শুরু হয়েছে চিরুনি তল্লাশি৷ সেনা সূত্রে খবর, হামলা শুরু হয়েছে সন্ধ্যে সাতটা নাগাদ৷ সাড়ে সাতটার পর কোনও গুলির শব্দ শোনা না গেলেও সেনার তল্লাশি অভিযান থামেনি৷
এসএসবির আইজি দীপক কুমার জানিয়েছেন, জওয়ানরা ডিউটি সেরে ফিরছিলেন৷ সেইসময় এই হামলা চালানো হয়৷ আহতরা হাসপাতালে চিকিৎসাধীন৷ জওয়ানরা সরুক্ষিত রয়েছেন বলে আপাতত খবর৷ গত ১৮ সেপ্ঢেম্বর উরি হামলায় ১৮জন জওয়ান শহিদ হয়েছিলেন৷ এর বদলা নিতে ২৮ সেপ্ঢেম্বর সার্জিক্যাল স্ট্রাইক করে পাক অধিকৃত কাশ্মীরে৷ তারপর থেকেই উপত্যকায় বেড়ে গিয়েছে জঙ্গী হামলার ঘটনা৷ পাম্পোরের ইডিআই বিল্ডিং-এ ৫৬ ঘন্টার সেনা অপারেশনের পর ২ জঙ্গীর নিকেশ যার জ্বলন্ত উদাহরণ৷
এদিকে, সীমান্তে শত্রুর বসানো আইইডিকে নিষ্ক্রিয় করতে জ্যামার ব্যবহার করবে ভারতীয় সেনা৷ পাকিস্তানের সেনা ও জঙ্গিদের ব্যবহৃত রিমোট কন্ট্রোল দিয়ে একাধিক বিস্ফোরণ হওয়ার পর এবার ভারতীয় সেনাবাহিনীতে আনা হচ্ছে অত্যাধুনিক পোর্টেবল জ্যামার৷ ওই জ্যামার ৫০ মিটার ব্যাসার্ধের মধ্যে যে কোনো ফ্রিকোয়েন্সি বা বেতার তরঙ্গকে অকেজো করতে সক্ষম৷ যা নিয়ে প্রথমে এগিয়ে যাবে সেনার টহলদার দলের একজন৷ যাতে শত্রুর বসানো আইইডিকে নিষ্ক্রিয় করা যায়৷
জানা গিয়েছে, সেনাবাহিনীর জন্য এই বিশেষ জ্যামাররটি ডিজাইন করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) সেনার সুরক্ষার পাশাপাশি, ভিভিআইপিদের সুরক্ষার ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য এই জ্যামার৷ নিজস্ব ব্যাটারি সমেত এক একটি জ্যামারের ওজন প্রায় ৮০ কেজি৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top