News Flash

  • Home
  • Uncategorized
  • জল নিয়ে বিবাদের জেরে পঞ্চায়েত সদস্যের শাস্তি চেয়ে জাতীয় সড়ক অবরোধ
Image

জল নিয়ে বিবাদের জেরে পঞ্চায়েত সদস্যের শাস্তি চেয়ে জাতীয় সড়ক অবরোধ

water tape-5নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর৷৷ দক্ষিণ জেলার সাব্রুম মহকুমার সাতচাঁদ ব্লকের নবগ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়ার ৪নং ওয়ার্ডে পানীয় জল সরবরাহের পাইপ কেটে ফেলেছেন পঞ্চায়েতের নির্বাচিত সদস্য৷ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের শাস্তির দাবিতে সাব্রুম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ জনতা৷
দক্ষিণ জেলার সাব্রুমের নবগ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়ার লোকজন দীর্ঘদিন ধরেই পাইপ লাইনে পরিশ্রুত পানীয় জল পাচ্ছেন না৷ পঞ্চায়েতের নির্বাচিত সদস্য রতন সরকার ওয়ার্ডের সমস্ত পানীয় জলের পাইপ লাইন কেটে ফেলেন৷ পলে জল সরবরাহ বন্ধ হয়ে যায়৷ বিষয়টি নেতা ও গাঁও প্রধান সহ অন্যান্যদের জানানো হয়েছে৷ কিন্তু ইতিবাচক কোন সাড়া মিলেনি৷ এরই প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী আগরতলা সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করেন৷ অভিযুক্ত পঞ্চায়েত সদস্য রতন সরকারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত পানীয় জল সরবরাহ স্বাভাবিক করার জন্য দাবি জানানো হয়৷ খবর পেয়ে মনু বাজার থানার ওসি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা অবরোধস্থলে আসেন৷ অবিলম্বে পানীয় জল সরবরাহ করার প্রতিশ্রুতি দেওয়া হয়৷ প্রশাসনের কাছ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পাবার পরই পথ অবরোধমুক্ত করেন এলাকাবাসী৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top