News Flash

Image

আজ ধনদেবী লক্ষ্মী পুজা

laxmiনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর৷৷ মূল্যবৃদ্ধির ভাইরাস ছড়িয়েছে ধনদেবী লক্ষ্মী প্রতিমাতেও৷ ক্রেতাদের মাথায় হাত পড়লেও এক প্রকার বাধ্য হয়েই বেশী দামে কিনতে হচ্ছে লক্ষ্মী প্রতিমা৷ রাত পোহালেই কোজাগরি লক্ষ্মীপুজো৷ অধিকাংশ রাজ্যবাসীর ঘরে ঘরেই শনিবার পূজিতা হবেন ধনদেবী মা লক্ষ্মী৷ লক্ষ্মীপূজোকে সামনে রেখে বর্তমানে ঘরে ঘরে চলছে পূজো প্রস্তুতি৷ এই পূজো প্রস্তুতির অন্যতম প্রধান অঙ্গ পূজোর বাজার৷ আর বাজারের লিস্ট কর্দিতে এক নম্বরেই রয়েছে লক্ষ্মী প্রতিমার নাম৷ শুক্রবার শহরের অধিকাংশ বাজারগুলোতেই প্রতিমা বিক্রির ধূম পড়েছে৷ কিন্তু পুজোর ফল ফসারি থেকে শুরু করে অন্যান্য উপকরণের মতো মূল্যবৃদ্ধির ছ্যাঁকা লেগেছে লক্ষ্মী প্রতিমাতেও৷ এবছর লক্ষ্মী প্রতিমার মূল্য আকাশছোঁয়া৷ উপায় নেই দেখে বেশী দামেই প্রতিমা ক্রয় করছেন মানুষ৷ এমনটাই জানালেন এক ক্রেতা৷
ক্রেতাদের মুখে মুখে লক্ষ্মী প্রতিমার মূল্যবৃদ্ধির কথা শোনা গেলেও প্রতিমা বিক্রেতাগণ কিন্তু এই কথা মানতে নারাজ৷ তাদের কথায় গতবছরের তুলনায় দাম বেড়েছে প্রতিমা নির্মাণের সবকটি নির্মাণ সামগ্রীরই৷ তা সত্ত্বেও লক্ষ্মী প্রতিমায় গত বছরের দামই বেঁধে রাখতে চেষ্টা করছেন তারা৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top