News Flash

  • Home
  • Uncategorized
  • গোলাপের চাষ করে বিখ্যাত সিকিমের প্রত্যন্ত একটি গ্রাম
Image

গোলাপের চাষ করে বিখ্যাত সিকিমের প্রত্যন্ত একটি গ্রাম

গ্যাংটক (সিকিম), ১৫ সেপ্টেম্বর, (হি.স.) : দারামদিন গ্রাম সিকিমের একটি সাধারণ গ্রাম ছিল। কিন্তু এই গ্রাম এক স্বতন্ত্র rosegarden-chandigarhপরিচয় নিয়ে এক বিশেষ স্থান দখল করে নিয়েছে। দারামদিনের নাম এখন সর্বত্র, মুখেমুখে। রাজধানী শহর গ্যাংটক থেকে ১২০ কিলোমিটার দূরবর্তী দারামদিন গ্রামখানা বিখ্যাত হয়ে গেছে গোলাপ ফুলের জন্য। গ্রামের অধিকাংশ বাসিন্দাই গোলাপের সঙ্গে জড়িত।
বিভিন্ন প্রজাতির গোলাপ ফুলের খেত করে গ্রাম এখন যথেষ্ট স্বাবলম্বী। সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে চাষ করে এখানকার উদ্যানশস্য এক শিল্পে পরিণত করা হয়েছে। গোলাপের খেত করে এক একটি পরিবার এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা রোজগার করেন। অবশ্য এ-ব্যাপারে সরকারের অবদানও কম নয়। সরকারিভাবেও এই উদ্যোগকে স্বীকৃতি দিয়ে গোলাপ চাষিদের যাবতীয় সহায়তা করছে। ইতিমধ্যে গ্রামে তৈরি করা হয়েছে বিশাল একটি গ্রিন হাউস।
দারামদিন গ্রামের ফুলে গ্যংটক, মইনাম এবং শিলিগুড়ির বাজার বেশ জমজমাট। জনৈক গোলাপ চাষি মনিত্রা প্রধান আগে রাসায়নিক সার ব্যবহার করতেন। এখন জৈবিক সার প্রয়োগ করেন গোলাপ খেতে। তিনি ছাগল বা গরুর গোবর ব্যবহারও করেন। এতে তিনি লাভের মুখ দেখেছেন, জানান তিনি নিজে।

Releated Posts

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

দিল্লিতে ঘন কুয়াশার ‘কমলা’ সতর্কতা, পারদ নামল ৬ ডিগ্রিতে

নয়াদিলি, ১৫ জানুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে ঘন থেকে অতি ঘন কুয়াশার ‘কমলা’ সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর…

ByByadmin Jan 15, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top