News Flash

  • Home
  • Uncategorized
  • বিভেদকামী শক্তিকে প্রতিহত করার লক্ষ্যে বামফ্রন্টের মিছিল শহরে
Image

বিভেদকামী শক্তিকে প্রতিহত করার লক্ষ্যে বামফ্রন্টের মিছিল শহরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট৷৷ শান্তি সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ায় রাজধানীতে শান্তি মিছিল সংগঠিত করল CPIM STবামফ্রন্ট দলীয় নেতা কর্মীদের দীপ্ত পদচারণায় এই মিছিল থেকে গোটা রাজ্যে উপজাতি সম্প্রদায়ের মানুষের মধ্যে শান্তির বার্তা ছড়াল৷ এর মধ্যেই স্বাবলীলতার সাথে ছন্দে ফিরেছে রাজধানী আগরতলা৷ আইপিএফটি দলের একাংশ উশৃঙ্খল সমর্থকদের উন্মত্ততায় গত ২৩ আগস্ট রাজধানী আগরতলায় যে অভূতপূর্ব পরিস্থিতি কায়েম হয়েছিল তা রাজ্যের লজ্জা, সভ্যতার কলঙ্ক৷ এরই মধ্যে চক্রান্তকারীরা সম্প্রীতির রাজ্যে সাম্প্রদায়িকস্থির পরিস্থিতি কায়েম করলে গোটা রাজ্যবাসীর মধ্যে চাঞ্চল্য দেখা দেয়৷ ছিল ভয় আর অবিশ্বাস৷ তবে এর মধ্যেই সাবলীলতার ছন্দে ফিরে এসেছে রাজধানী আগরতলা৷ এর মধ্যে রবিবার রাজধানীতে শান্তি মিছিল করল বামফ্রন্ট৷ বিভিন্ন অঞ্চল থেকে বামফ্রন্টের নেতা কর্মী সমর্থকরা মিছিল করে আস্তাবল তথা বিবেকানন্দ ময়দানে এসে জড়ো হন৷ সেখান থেকে রাজ্যে শান্তি সম্প্রীতির বার্তা ছড়িয়ে শান্তি মিছিল শুরু হয়৷ মিছিলে সবার সাথে পায়ে পা মেলালেন সিপিএমের পশ্চিম জেলা কমিটির সম্পাদক রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর৷ নগর উন্নয়ন মন্ত্রী মানিক দে ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী সহিদ চৌধুরী, সমর চক্রবর্তী, রতন দাস, সিপিএমের মুখপাত্র গৌতম দাস ফরোয়ার্ড ব্লক নেতা ব্রজগোপাল রায় প্রমুখ৷ এর মধ্যেই আইপিএফটি এবং তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে আগরতলায় অশান্তি সৃষ্টি করতে চেয়েছিল বলে জানান গৌতম দাস৷ আর এই শান্তি ছিল বামফ্রন্টের সিদ্ধান্তে বলে জানালেন সিপিএমের পশ্চিম জেলা কমিটির সম্পাদক উপাধ্যক্ষ পবিত্র কর৷ এদিন বিবেকানন্দ ময়দান থেকে এই শান্তি মিছিল বের হয়ে তা রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে৷ এবং রবীন্দ্র ভবনের সামনে গিয়ে এই মিছিল শেষ হয়৷ এই মিছিলকে গিরে সংশ্লিষ্ট সকলের মধ্যে এদিন ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top