কলকাতা, ২৩ আগস্ট (হি.স.) : ফের বেআইনি চিটফান্ড ব্যবসায়ীদের ধরপাকড় করা শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা
সিবিআই| লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল র্যামেল গ্রুপ নামে একটি বেআইনি অর্থলগ্নিকারী সংস্থা| সংস্থার দুই কর্তা রমেন্দ্রমোহন সরকার ও সুকান্ত দেবকে সোমবার জিজ্ঞাসাবাদের জন্য দুজনকেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডাকা হয়| দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর রাতেই তাদের গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা| এর আগে রাজ্যজুড়ে সংস্থার বিভিন্ন অফিসে তল্লাশি চালিয়ে নথিপত্র উদ্ধার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা| বাজার থেকে বেআইনিভাবে লক্ষাধিক টাকা তোলার অভিযোগ রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে| যার প্রমাণও পেয়েছেন গোয়েন্দারা|
এরপরই গ্রেফতার করা হয় ওই সংস্থার দুই আধিকারিককে| মঙ্গলবার সকাল থেকে তাদেরকে দফায় দফায় জেরা করা হয়েছে বলে জানা গিয়েছে| এই সংস্থার সঙ্গে কোনও প্রভাবশালী জড়িত আছে কি না তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা|
2016-08-24
