News Flash

  • Home
  • Uncategorized
  • ফের অধিকর্তার দ্বারস্থ হল ছাঁটাই হওয়া রামসা কর্মীরা
Image

ফের অধিকর্তার দ্বারস্থ হল ছাঁটাই হওয়া রামসা কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগষ্ট৷৷ রাষ্ট্রীয় শিক্ষা অভিযান প্রকল্পের অধীন কর্মচ্যুত ১৫৬ জন কর্মীকে পুনরায় নিযুক্ত secretariatকরার দাবীতে শনিবার প্রকল্প অধিকর্তা তথা শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে৷
রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান প্রকল্পের অধীন ১৫৬ জন কর্মীকে ২০১৫ সালের অক্টোবর মাসে কর্মচ্যুত করা হয়৷ প্রায় একবছর পরও তাদেরকে পুনরায় নিযুক্তি দেওয়া হয়নি৷ কর্মচ্যুত কর্মীদের পরিবারগুলি অসহায় হয়ে পড়েছে৷ ১৫৬ টি কর্মচ্যুত কর্মীকে পুনরায় নিযুক্তির দাবীতে বহুবার রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ কিন্তু, তাদেরকে নিযুক্ত করা হয়নি৷ প্রতিবারই কেন্দ্রীয় সরকারের উপর দোষ চাপিয়ে দায় এড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার৷ শনিবার পুনরায় কর্মচ্যুত ১৫৬ জন কর্মী রাজ্য শিক্ষা দপ্তরের অধিকর্তা তথা রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান প্রকল্পের অধিকর্তার কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছেন৷ ডেপুটেশন শেষে সংগঠনের নেতৃবৃন্দ আশা ব্যক্ত করে বলেছেন আমাদের বিশ্বাস শ্রমজীবি বামফ্রন্ট সরকার শ্রমিক অংশের ১৫৬ টি পরিবারের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে পুনরায় চাকুরীতে নিযুক্ত করার উদ্যোগ গ্রহণ করবে৷ চাকুরীচ্যুত ১৫৬টি পরিবার দীর্ঘ প্রায় এক বছর ধরে অর্ধাহারে অনাহারে দিন যাপন করছে৷ অবিলম্বে তাদের নিযুক্ত করার জন্য দাবী উঠেছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top