News Flash

  • Home
  • Uncategorized
  • রো-রো রেকে চুড়াইবাড়িতে ২১টি গাড়ি, সড়ক পথে পৌঁছল ধর্মনগরে
Image

রো-রো রেকে চুড়াইবাড়িতে ২১টি গাড়ি, সড়ক পথে পৌঁছল ধর্মনগরে

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১২ আগস্ট৷৷ রেলপথে তেলবাহী ট্যাঙ্কার আসল ত্রিপুরায়৷ ত্রিপুরার প্রবেশদ্বার চুড়াইবাড়ি রেল

রো-রো রেকে আনা হল জ্বালানী বোঝাই গাড়ি৷ শুক্রবার চুড়াইবাড়ি স্টেশনে তোলা নিজস্ব ছবি৷
রো-রো রেকে আনা হল জ্বালানী বোঝাই গাড়ি৷ শুক্রবার চুড়াইবাড়ি স্টেশনে তোলা নিজস্ব ছবি৷

স্টেশনে ২১টি গাড়ি নিয়ে  আসে তার মধ্যে ১৯টি পেট্রোল, ডিজেল ৩২টি এলপিজি৷ চুড়াইবাড়ি স্টেশন এর পাশ থেকে সবুজ পতাকা দেখিয়ে ট্যাঙ্কারগুলিকে সড়কপথে ধর্মনগর ডিপোতে পাঠানো হয়৷ রেলপথে জ্বালানি তেল রাজ্যে আসার ঘটনা প্রথম৷ আইওসি উত্তরপূর্বাঞ্চলের অধিকর্তা দীপঙ্কর রায় ও রাজ্যের খাদ্য অধিকর্তা দেবাশীষ বসু এক সাংবাদিক সম্মেলনে জানান রাজ্যে পেট্রোল ডিজেলের সংকট মেটাতে উদ্যত হয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক৷ ১০দিনের ভিতরে র্যাম্প বানিয়ে রাজ্যের ট্যাঙ্কার  রেলপথে পাঠানো একটা মিরাক্কেল ঘটনা৷ উক্ত সাংবাদিক সম্মেলনে আধিকারিকরা আরো জানান, বাংলাদেশের ডাউকি বর্ডার দিয়ে শীঘ্রই ট্যাঙ্কার চলাচলের জন্য ট্রায়াল দেওয়া হবে৷ তাছাড়া সেকেরকোটে আইওসিকে জমি দিয়েছে রাজ্য সরকার সেখানে ৪-৫ বৎসর এর মধ্যে তৈরি হবে ডিপো৷ এই ডিপো নির্মাণ হলে রাজ্যের তেল সংকট পুরো দমে মিটে যাবে৷ রেলে করে ৩০টি ট্যাঙ্কার আসার কথা থাকলে রাস্তার কারণে ২১টি আনা হয়েছে৷ তাছাড়া ধর্মনগর ডিপোতে তেল মজুত রাখার পর্যাপ্ত জায়গার অভাব রয়েছে৷ আজ ট্রায়াল ট্রেনে ২৭৬ কিলোলিটার পেট্রোল ও ডিজেল ও ১৭ টন এলপিজি এসেছে৷ ধর্মনগর ডিপোর সাইড লাইনের কাজ শুরু করছে আইওসি ৪ মাসের মধ্যে তা সম্পন্ন হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top