News Flash

  • Home
  • Uncategorized
  • আইপিএফটিকে নিয়ে চিন্তিত সিপিএমের বিষোদ্গার তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে
Image

আইপিএফটিকে নিয়ে চিন্তিত সিপিএমের বিষোদ্গার তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে

CPIM TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট৷৷ আইপিএফটি ভীতি তাড়া করে বেড়াচ্ছে সিপিএম’কে৷ উপরন্তু, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তাদের মদত দিতে পা বাড়িয়ে রেখেছে৷ ফলে, এই আইপিএফটি’কে নিয়ে চিন্তা ক্রমেই বেড়ে চলেছে সিপিএম’র৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে চিন্তিত সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাশ আইপিএফটি’কে মদত দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে একহাত নিয়েছেন৷ তিনি বলেন, সিমনা তমাকারী আসনে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি আইপিএফটি’কে মদত দিচ্ছে৷ যারা রাজ্যভাগের চক্রান্তে লিপ্ত তাঁদের মদত দেওয়ার মানে বিভেদকামী শক্তিকে সমর্থন করা৷ আইপিএফটি’কে সমর্থন করবে বলেই তৃণমূল কংগ্রেস এবং বিজেপি ঐ আসনে প্রার্থী দেয়নি, কটাক্ষের সুরে বলেন তিনি৷
এদিন তিনি অবশ্য, বিজেপি’র তুলনায় তৃণমূল কংগ্রেসকে সর্বাধিক সমালোচনায় বিঁধেছেন৷ তাঁর বক্তব্য, তৃণমূল কংগ্রেস দ্বিচারিতা করছে৷ পশ্চিমবঙ্গে গোর্খাল্যান্ডের দাবি তারা মানেনি৷ অথচ এরাজ্যে তিপ্রাল্যান্ডের দাবিকে তৃণমূল কংগ্রেস সমর্থন করছে৷ একেক রাজ্যে তৃণমূলের একেক নীতি বলে তিনি কটাক্ষ করেন৷ আর তৃণমূলের মুখোঁস খুলে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র আগামী ৮ আগস্ট ত্রিপুরায় আসবেন বলে তিনি জানিয়েছেন৷ শ্রীদাশ বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূলের সন্ত্রাস এবং তাঁদের জনবিরোধী নীতি সকলকে জানানোর জন্য ঐদিন আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক হলসভা আয়োজিত হবে৷
এদিন সাংবাদিক সম্মেলনে শ্রীদাশ প্রদেশ কংগ্রেসের ডাকা ১২ ঘন্টা আগরতলা বন্ধের বিরোধীতা করেছেন৷ তিনি বলেন, পুর কর প্রত্যাহার করার দাবিতে প্রদেশ কংগ্রেস আগামী ১২ আগস্ট ১২ ঘন্টার আগরতলা বন্ধের ডাক দিয়েছে তা সম্পূর্ণ অযৌক্তিক৷ কংগ্রেসও একেক রাজ্যে একেক নীতি নিয়ে চলে বলে তিনি কটাক্ষ করেন৷ তাঁর বক্তব্য, কংগ্রেস পরিচালিত রাজ্যগুলিতে খোঁজ নিলে দেখা যাবে আগরতলার তুলনায় সেসব রাজ্যে শহরবাসীর কর অনেক বেশী৷ দীর্ঘ সময় ধরে আগরতলাবাসীর সম্পদ কর বৃদ্ধি করেনি পুর নিগম৷ তার মধ্যে দাবি উঠেছে এলাকাভিত্তিক কর বিন্যাস করার৷ ফলে, এখন পুর নিগম শহরবাসীর কাছে সম্পদ কর বিন্যাসের প্রস্তাব এনেছে৷ এই প্রস্তাব কার্যকর হয়নি৷ এদিন তিনি, পুর এলাকায় সম্পদ কর বিন্যাস করার পেছনে যৌক্তিকতা রয়েছে বলে দাবি করেন৷ আর এজন্য কংগ্রেসের ডাকা বন্ধকে তিনি তীব্র বিরোধীতা করেছেন৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top