News Flash

  • Home
  • Uncategorized
  • সর্বসম্মতিক্রমে জিএসটি বিল পাশ রাজ্যসভায়
Image

সর্বসম্মতিক্রমে জিএসটি বিল পাশ রাজ্যসভায়

PARLIAMENT_HOUSE_1_2329334fবিশেষ প্রতিনিধি, নয়াদিল্লী, ৩ আগষ্ট৷৷ কংগ্রেস সহ বিরোধী দলগুলির সমর্থনে সর্বসম্মতিক্রমে রাজ্যসভায় পাস হয়ে গেল কেন্দ্রের বহু প্রতিক্ষিত পণ্য পরিষেবা কর তথা জিএসটি বিল৷ বিষয়টিকে ঐতিহাসিক উল্লেখ করে এই প্রেক্ষিতে সব দলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বুধবার সংবিধান বিল, ২০১৪ (১২২ তম সংশোধনী)-কে সংসদের উচ্চকক্ষ অনুমোদন করে৷ এদিন সাত ঘন্টা ঘরে বিতর্কের পর ভোটাভুটি হয়৷ বিলের পক্ষে ভোট পড়েছে ২০৩টি৷ বিরুদ্ধে একটিও ভোট পড়েনি৷ বিষয়টিকে কেন্দ্রের নৈতিক জয় হিসেবেই উল্লেখ করেছে রাজনৈতিক মহল৷ কারণ দীর্ঘদিন ধরেই এই বিলের বিরোধীতা করে আসছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি৷ যার ফলস্বরূপ প্রায় দুই বছর ধরে আটকে ছিল জিএসটি৷ শেষে বিরোধীদের সঙ্গে আলাদা করে বৈঠক করে তাদের সমর্থন আদায় করতে সমর্থ হয় বিজেপি৷ এমনকি কংগ্রেসের দাবি মেনে বিলে সংশোধনী আনে মোদি সরকার৷ সেই অনুযায়ী ১ শতাংশ উৎপাদন কর বাতিল করা হয়৷ পাশাপাশি, রাজ্যগুলির যে আর্থিক ক্ষতি হবে তা পাঁচ বছরের জন্য পূরণ করার মতো বিষয়গুলিকে আরও পরিস্কার করে উল্লেখ করা হয় সংশোধীত বিলে৷
সারা দেশের একক পণ্য ও পরিষেবা কর চালু হলে প্রথম পাঁচ বছর রাজ্যগুলির আর্থিক ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার পুরোপুরি মেটাবে৷ পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্য ইতিমধ্যেই মেনে নিয়েছে বলে অরুণ জেটলি জানিয়েছে৷ কিন্তু এআইএডিএমকে ও সমাজবাদী পার্টি সহ কয়েকটি দলের বিরোধীতা এখনও জারি রযেছে৷ কংগ্রেসের দাবী জিসেটি সর্বোচ্চ সীমা ১৮ শতাংশে বেঁধে দিতে হবে৷ যদিও এই দাবি নিয়ে মন্ত্রিসভা অবশ্য কোনও ব্যবস্থা নেয়নি৷ এদিন কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম বলেন, কংগ্রেস কখনওই জিএসটির বিরোধীতা করেনি৷
এদিন বিলের সপক্ষে যুক্তি দিতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, জিএসটি বিল রাজ্যগুলির রাজস্ব আদায় বাড়াবে৷ একই সঙ্গে কেন্দ্রেরও রাজস্ব আদায় বাড়বে৷ সব কর একই ছাতার তলায় এলে কর ফাঁকি দেওয়ার মতো দুর্নীতিও রোখা যাবে৷ প্রসঙ্গত, সমস্ত পরোক্ষ করকে এক ছাতার তলায় আনা হবে জিএসটিতে৷ কেন্দ্র ও রাজ্যের পৃথক জিএসটি কাঠামো গঠন করা হবে৷ ফলে সেন্ট্রাল এক্সাইস ডিউটি, পরিষেবা কর সহ যাবতীয় প্রত্যক্ষ করের পরিবর্তে থাকবে একটাই কর, যার নাম পণ্য ও পরিষেবা কর৷
এদিকে, অর্থমন্ত্রী অরুণ জেটলি আশ্বাস দিয়েছেন, জিএসটির প্রভাব সাধারণ মানুষের উপর তেমন পরবে না৷ সেইসঙ্গে রাজ্যগুলির কোন অসুবিধাও হবে না৷ অন্যদিকে রাজ্যসভায় পেস করা জিএসটি বিলের উপর আলোচনা শুরু হয়েছে বুধবার৷ নতুন কর ব্যবস্থার দরুণ কোন রাজ্য সরকারকেই অসুবিধার মুখে পরতে হবে না৷ রাজ্যগুলির অধিকার নিশ্চিত করা হয়েছে৷ জিএসটি বিলে রাজনৈতিক সহমত তৈরীর জন্য সরকার কিছু সংশোধন করেছে বিলে৷ যে সংশোধন আনা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে, এক শতাংশ অতিরিক্ত কর লাগবে না৷ কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বিবাদকে মিটানোর জন্য এমন ব্যবস্থা করা হবে যেখানে রাজ্য এবং কেন্দ্র একে অপরের নিয়ন্ত্রণ করতে পারবে৷ জিএসটি কার্যকর হওয়ার শুরু থেকে রাজ্যগুলিকে পাঁচ বছর পর্যন্ত পুরোপুরি অনুদান মিলবে৷
অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, জিএসটি এর দর স্থীর করার দায়িত্ব জিএসটি কাউন্সিলের এবং এই সম্পর্কে শুধু রাজ্যই নয় সাধারণ জনহিতের বিষয়টি প্রাধান্য দেওয়া হবে৷ একই সঙ্গে দর স্থীর করার ক্ষেত্রে রাজ্যগুলির এম্পাওয়ার্ড কমিটির প্রস্তাবের প্রেক্ষিতেই সিদ্ধান্ত নেওয়া হবে৷ এদিকে, এই বিল রাজ্যসভার পর লোকসভায় পেশ করা হবে৷ সংসদের দুটি কক্ষের সম্মতির পর এটি কমপক্ষে ১৫টি রাজ্যের বিধানসভায় অনুমোদিত করতে হবে৷ তারপর রাষ্ট্রপতি মঞ্জুরী দেবেন এবং তারপর জিএসটি কাউন্সিল গঠন করা হবে৷ কেন্দ্রীয় সরকার চাইছে আগামী বছরের পয়লা এপ্রিল থেকে নতুন কর ব্যবস্থা চালো করার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top