নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৩ এপ্রিল৷৷ দীর্ঘদিন ধরেই দক্ষিণ জেলার বিলোনীয়া শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায়
চুরির হিড়িক পড়েছে৷ কখনো দিনদুপুরে চুরি, আবার কখনো রাতে৷ বাড়ির লোকজনের অনুপস্থিতিতে হাত সাফাই করে অনায়াসে চম্পট দিত সফল হচ্ছে চোরেরা৷ রবিবার বিলোনীয়া থানার পুলিশ দুই বাংলাদেশী কিশোরকে আটক করেছে৷ তারা হল নয়ন মিঞা (১৩) এবং ইনাম মিঞা (১৪)৷ তাদের কথাবার্তায় অসংলগ্ণতা দেখে তাদের আটক করা হয়৷ পরে জোর জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে তারা শহরে বেশ কয়েকটি চুরির ঘটনার সাথে যুক্ত৷ তাদের বাড়ি বাংলাদেশের পরশুরাম এলাকায়৷ এদিন বিলোনীয়া থানার পুলিশ ধৃত দুই কিশোরকে নিয়ে বিভিন্ন সময়ে সংঘটিত চুরির মহড়া দিয়েছে৷ তবে তাদের কাছ থেকে কোন মালামাল উদ্ধার হয়নি৷
2016-04-04
