News Flash

  • Home
  • Uncategorized
  • কর ফাঁকি দিয়ে আনা লক্ষ লক্ষ টাকার সামগ্রী সহ দুটি গাড়ি আটক কদমতলায়
Image

কর ফাঁকি দিয়ে আনা লক্ষ লক্ষ টাকার সামগ্রী সহ দুটি গাড়ি আটক কদমতলায়

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১৯ মার্চ৷৷ করফাঁকি দিয়ে অসম থেকে লক্ষ লক্ষ টাকার সামগ্রী আগরতলায় নিয়ে আসার সময় কদমতলা থানার পুলিশ ত্রিপুরা চুরাইবাড়ি সীমান্তে দুটি গাড়ি আটক করেছে৷ গাড়িসহ দুটি গাড়ির চালককেই বিক্রয় কর দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে৷
20160318_201429করফাঁকি দিয়ে রাজ্যে ব্যাপক পরিমানে বিভিন্ন সামগ্রী প্রতিনিয়তই রাজ্যে ঢুকছে৷ বিকল্প এন ই সি জাতীয় সড়ক দিয়েই এসব সামগ্রী রাজ্যে ঢুকছে৷ ওই বিকল্প জাতীয় সড়কে বিক্রয়কর দপ্তরের কোন নজরদারী নেই৷ কদমতলা থানার পুলিশ শুক্রবার রাতে অসম ত্রিপুরা সীমান্তে করফাঁকি দিয়ে নিয়ে আসা পন্য সামগ্রীসহ দুটি টাটা ম্যাজিক গাড়ি আটক করেছে৷ পন্যবাহী গাড়িসহ চালকদের বিক্রয়কর দপ্তরের হাতে তুলে দিয়েছে কদমতলা থানার পুলিশ৷ গাড়ি চালকরা হল আব্দুল কালাম ও শিমূল দাস৷ দুটি গাড়িতে প্রায় ৫ লক্ষাধিক টাকার সামগ্রী ছিল৷ কদমতলা থানার এস আই শংকর দাস জানান, টাইলস, ইলেক্ট্রনিক সামগ্রীসহ অন্যান্য সামগ্রী ছিল৷ টাটা এইচ গাড়ি চালাকরা জানান, তারা গুয়াহাটি থেকে এসব মাল নিয়ে ধর্মনগরের দিকে আসছিল৷ উল্লেখ্য, বিক্রয়কর দপ্তরের চোখে ধূলে দিয়ে প্রতিনিয়তই এসব সামগ্রী রাজ্যে ঢুকছে৷ এদের বিরুদ্ধে কঠোর কোন আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে না৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top