News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত বিরোধী কথা না থাকলেই সরকারি সাহায্য, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নয়া নির্দেশ
Image

ভারত বিরোধী কথা না থাকলেই সরকারি সাহায্য, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নয়া নির্দেশ

delhi map নয়াদিল্লি, ১৯ মার্চ (হি.স.) : বইতে ভারত বিরোধী কথা নেই, এমন স্বীকারোক্তি জমা দিলেই সরকারি সাহায্য পাবেন উর্দু সাহিত্যিকরা| কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের এই নির্দেশ নিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক| দেশের উর্দু সাহিত্যিকদের সাহায্য করে জাতীয় উর্দু ভাষা প্রচার পরিষদ| মানব সম্পদ উন্নয়ম মন্ত্রকের আওতায় থাকা এই সংগঠন সারা দেশের মধ্যে থেকে নির্বাচিত উর্দু ভাষার লেখকদের বই কিনে নেয় এবং প্রচারও করে| সবটাই সরকারি অর্থে| এই বছরও সেই প্রকল্পের জন্য নির্বাচিত হয় কিছু লেখা| কিন্তু নির্বাচিত লেখকদের কাছে পৌঁছে যায় এক নতুন ধরণের ফর্ম| ‘আমার লেখায় দেশ বা সরকার বিরোধী কোনও কথা নেই’ এই বয়ানের নিচে সই করতে বলা হয়েছে লেখকদের| শুধু তাই নয়, এই ফর্মে লেখকের স্বীকারোক্তির সমর্থনেও দুজনকে সই করানোরও নির্দেশ দেয় সরকার| এত কিছু করলেই সরকারি সাহায্য পাওয়া যাবে| উর্দু ভাষা প্রচার পরিষদের প্রধান ইরতেজা করিম অবশ্য জানিয়েছেন, এই সংগঠনটি সরকারি| দেশ বা প্রশাসন বিরোধী লেখার পাশে স্বাভাবিকভাবেই এই সংগঠন দাঁড়াতে পারে না| আগে লেখার বিষয় খুঁটিয়ে না দেখেই সরকার সাহায্য করত| সেজন্য বেশ কয়েকবার বিতর্কও তৈরি হয়েছে| তাই ঝুঁকি এড়াতেই এবার লেখকদের থেকে স্বীকারোক্তি সই করাচ্ছে সরকার| এই নির্দেশনামা অপমানজনক বলে মনে করছেন উর্দু ভাষার লেখকরা| কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শানাজ নবির লেখা তামকিভি মুতালিয়ত এই বছরই সরকারি সাহায্যের জন্য নির্বাচিত হয়েছে| তিনি মনে করেন, এই ধরণের নিয়ম চাপিয়ে দিয়ে শিল্পীর অভিব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ করছে সরকার| জামশেদপুরের উর্দু পত্রিকার প্রকাশক আবরার মজিব মন্তব্য করেন, সাহিত্যের কাজ প্রশাসন ও সমাজের সামলোচনা করা| সেই স্বাধীনতায় হাত পড়লে তো আর কিছুই থাকে না|

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top