News Flash

  • Home
  • Uncategorized
  • মালিয়ার বিদেশ যাত্রা রুখতে সুপ্রিম কোর্টে আর্জি, বুধবার শুনানি
Image

মালিয়ার বিদেশ যাত্রা রুখতে সুপ্রিম কোর্টে আর্জি, বুধবার শুনানি

vijay mallyaনয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.): বকেয়া আদায় মামলা নিষ্পত্তির আগে দেশ ছেড়ে যেতে পারবেন না বিজয় মালিয়া| মঙ্গলবার সুপ্রিম কোর্টে এমনই আর্জি জানিয়ে আবেদন জমা দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নেতৃত্বে ১৭ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কনসর্টিয়াম| বন্ধ হয়ে যাওয়া কিংফিশার এয়ারলাইন্সকে দেওয়া ধার হিসেবে মোট সাত হাজার কোটি টাকা পাওনা রয়েছে ১৭টি ব্যাঙ্কের| ওই টাকা আদায়ের জন্য এয়ারলাইন্সের মালিক বিজয় মালিয়ার বিরুদ্ধে বকেয়া আদায় ট্রাইবু্যনালে মামলা দায়ের করেছে ব্যাঙ্ক কনসর্টিয়াম| মামলার নিষ্পত্তি হওয়া পর্যন্ত ডিয়াজিও-কে সদ্য বিক্রি করা ইউনাইটেড স্পিরিটস-এর শেয়ার বাবদ প্রাপ্ত ৫১৫ কোটি টাকায় হাত দিতে পারবেন না মালিয়া, সোমবার এমনই নির্দেশ জারি করেছে ট্রাইবু্যনাল| এবার মালিয়ার বিদেশ যাত্রার ওপরও নিষেধাজ্ঞা জারির আবেদন জমা পড়ল|
এদিন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতাগি প্রধান বিচারপতি টি এস ঠাকুর ও বিচারপতি ইউ ইউ ললিতের বেঞ্চকে জানান, ভারতের সীমান্ত পেরোলে প্রবাসী ভারতীয় মালিয়ার নাগাল পাওয়া কঠিন হবে| জবাবে বেঞ্চ জানায়, বুধবার এই আবেদনের শুনানি হবে| প্রসঙ্গত, সোমবার বিজয় মালিয়ার বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ জানিয়ে মামলা দায়ের করেথে ইডি|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top