News Flash

  • Home
  • Uncategorized
  • ভোটপ্র্রক্রিয়া অবাধ করতে অসমের নিয়োগ হচ্ছে ৭৬ জন সাধারণ ও ৩,১৯৭ জন মাইক্রো অবজারভার
Image

ভোটপ্র্রক্রিয়া অবাধ করতে অসমের নিয়োগ হচ্ছে ৭৬ জন সাধারণ ও ৩,১৯৭ জন মাইক্রো অবজারভার

Election Stampগুয়াহাটি, ৮ মার্চ (হি.স.) : রাজ্যের চতুর্দশ বিধানসভা নির্বাচনকে অবাধ ও স্বচ্ছ করার স্বার্থে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে পালন করতে কঠোর হয়ে উঠছে কমিশন| কোনও দল বা প্রার্থী যাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে পার পেয়ে না-যান, সে দিকে তীক্ষ্‌ণ দৃষ্টি রাখবে প্রশাসন| অসম সচিবালয়ের মুখ্য নির্বাচন আধিকারিক দফতর সূত্রের খবর, রাজ্যের ১২৬টি বিধানসভা কেন্দ্রের জন্য এবার ৭৬ জন সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করা হবে| প্রয়োজন ও পরিস্থিতির প্রতি লক্ষ রেখে এই সংখ্যা আরও বাড়ানোও হতে পারে| মূলত গোটা নির্বাচনী প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে-ব্যাপারে নজর রাখবেন সাধারণ পর্যবেক্ষকরা| কোথাও কোনও গরমিল দেখলে যে কোনও কেউ তাঁরা সাধারণ ভোটারই হোন বা অন্য, তাঁরা তাক্ষণিকভাবে সে-ব্যাপারে ওই পর্যবেক্ষকদের সঙ্গে করতে পারবেন| খুব শীঘ্রই তাঁদের ফোন নম্বর সংবাদপত্রের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে সূত্রটি| সূত্রটি জানান, সাধারণ পর্যায়ের ওই পর্যবেক্ষকরা বিভিন্ন রাজনৈতিক দল, প্রার্থী, এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ ইত্যাদি মীমাংসার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেবেন| জানা গেছে, ভোটের সময় নির্বাচনী খরচের দিক দেখভাল করতেও এবার পৃথকভাবে পর্যবেক্ষক নিয়োগ করবে| এঁদের সংখ্যা হবে ৪৬| সূত্রের খবর, এবার একেকজন প্রার্থীর নির্বাচনী খরচ ধরা হয়েছে ২৮ লক্ষ টাকা| তবে, তাঁরা একসঙ্গে ৫০ হাজারের বেশি টাকা একত্রে সঙ্গে রাখার ক্ষেত্রেও বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে| কেবল তা-ই নয়, দান, অনুদান বা চাঁদার মাধ্যমে সংগৃহীত সর্বাধিক টাকার পরিমাণ হতে হবে নগদ ২০ হাজার| এই নিয়ম যাতে কোনওভাবেই লঙ্ঘিত না-হয় সে দিকেও কড়া নজর থাকবে ব্যয় পর্যবেক্ষক ও সহ-পর্যবেক্ষকদের| তাছাড়া, ভোটের দিন জটিল ও স্পর্শকাতর কেন্দ্রগুলিতে ভোটগ্রহণ প্রক্রিয়ার ওপর তীক্ষ্‌ণ নজর রাখতে মাইক্রো অবজারভার নিয়োগ করবে নির্বাচন কমিশন| কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের শীর্ষ অফিসারদের নিয়ে গঠিত এই মাইক্রো অবজারভারের সংখ্যা ৩,১৯৭ জন হবে বলে জানা গেছে| এছাড়া ভোটগ্রহণ ও ভোট গণনার আগে-পড়ে কোনও অবস্থাতেই যাতে আইন-শৃঙ্খলার অবনতি না-হয় সে দিকেও কড়া অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন| সে অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যায় অতিরিক্ত আধাসামরিক বাহিনী অসমে নিয়োগ করা হবে বলেও জানিয়েছে সূত্রটি| কেবল তা-ই নয়, একশো শতাংশ নাগরিক যাতে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে-ব্যাপারেও পদক্ষেপ নিয়েছে কমিশন| এরই পরিপ্রক্ষিতে এক নির্দিষ্ট সংহত মোবাইল অ্যাপ্লিক্যাশনের ব্যবস্থা থাকবে| এর মাধ্যমে নিজের নিজের ভোটকেন্দ্রের ঠিকানা, সেখানে নিয়োজিত ভোটকর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সংশ্লিষ্টরা তাঁদের ভাটার তালিকা পাবেন| সেজন্য ভোটপ্রক্রিয়ার সঙ্গে জড়িত কর্মীদের সঙ্গে যোগাযোগের জন্য পোর্টাল, মোবাইল অ্যাপ্লিক্যাশন এবং এসএমএস-এর ব্যবস্থাও থাকবে বলে জানিয়েছে সূত্রটি| এই ব্যবস্থার মাধ্যমে ভোটাররা গোটা নির্বাচনী প্রক্রিয়ার খবর যেমন নির্দিষ্ট কেন্দ্রে ভোটের দিন, মনোনয়ন দাখিলের দিন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা, ভোটের ফলাফল ইত্যাদির তথ্য পাবেন|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top