News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়ায় বাংলাদেশী চোরের দৌরাত্ম্যে নাভিশ্বাস
Image

বিলোনীয়ায় বাংলাদেশী চোরের দৌরাত্ম্যে নাভিশ্বাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনীয়ায় বাংলাদেশী চোর ডাকাতের দৌরাত্ম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে৷ গতকাল রাতেও সীমান্ত গ্রামে চড়াও হয়ে একটি গাভি চুরি করে নিয়ে গেছে বাংলাদেশী চোরেরা৷ 001ভোর চারটা নাগাদ বিষয়টি বিলোনীয়া থানার পুলিশকে জানানো হয়৷ দুপুর পর্যন্ত পুলিশ ঘটনার তদন্ত পর্যন্ত করতে আসেনি৷ এনিয়ে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এলাকাবাসী জোরালো দাবি জানিয়েছেন৷ তাদের অভিযোগ, বিলোনীয়ার সীমান্তবর্তী গ্রামগুলিতে প্রতিনিয়ত বাংলাদেশী চোরেরা হানা দিচ্ছে৷ পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকলেও সীমান্ত ডিঙ্গিয়ে অনুপ্রবেশের দায় বিএসএফ’র উপর ঠেলে দিয়ে দায়িত্ব এড়ানোর চেষ্টা চালিয়েছে পুলিশ৷ বিএসএফ’র স্পষ্ট বক্তব্য, সীমান্ত সুরক্ষার দায়িত্ব তাদের থাকলেও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাদের নয়৷ বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে৷ অবিলম্বে বিলোনীয়া শহর, শহরতলী ও সীমান্তবর্তী গ্রামগুলিতে রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এলাকাবাসী বিএসএফ এবং আরক্ষা প্রশাসনের পদস্থ আধিকারীকদের দৃষ্টি আকর্ষণ করেছেন৷ এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুশিয়ারী দেওয়া হয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top