News Flash

  • Home
  • Uncategorized
  • কর্মশালায় বাগান মালিকদের বিরুদ্ধে ক্ষোভ মুখ্যমন্ত্রীর, ত্রিপুরায় শতাব্দী প্রাচীন চা শিল্প মুখ থুবরে পড়েছে, বার হাজার শ্রমিকের ভাগ্যও বিড়ম্বিত
Image

কর্মশালায় বাগান মালিকদের বিরুদ্ধে ক্ষোভ মুখ্যমন্ত্রীর, ত্রিপুরায় শতাব্দী প্রাচীন চা শিল্প মুখ থুবরে পড়েছে, বার হাজার শ্রমিকের ভাগ্যও বিড়ম্বিত

Tea Workshopনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ৷৷ একাংশ চা বাগান মালিকদের নেতিবাচক ভূমিকায় রাজ্যে চা-শিল্প মাথা তুলে দাঁড়াতে পারছে না৷ ফলে বিরাট ক্ষতিগ্রস্থ চা শ্রমিকরাও৷ শনিবার আগরতলায় চা-শিল্প বিষয়ক এক কর্মশালায় চা বাগান মালিকদের বিরুদ্ধে এভাবেই ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তবে যারা চা বাগানের নাম করে জমি নিয়ে এর সদ্বব্যবহার করছেন না তাঁদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, রাজ্য সরকার সেই সমস্ত জমি পতিত জমি হিসেবে চিহ্ণিত করা হবে৷ ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে৷ কিন্তু সবচেয়ে অবাক করেছে কলকাতা স্থিত টি বোর্ডের অধিকর্তা সুন্দরাজনের দেওয়া তথ্য৷ তাঁর মতে, জাতীয় গড়ের মাত্র ১ শতাংশ চা রাজ্যে উৎপাদিত হয়৷ ফলে চা শ্রমিকদের চাহিদা অনুযায়ী সুবিধা দেওয়া সম্ভব হচ্ছে না৷ কিন্তু তাঁর দাবি, রাজ্যে এখনো এই শিল্পের সম্ভাবনা উজ্জ্বল৷ অবশ্য এর পেছনে তিনি রাজ্যের ভৌগলিক অবস্থানকেও চা শিল্পের রুগ্ণ দশার পেছনে আংশিক দায়ি করেছেন৷
তবে চা-শিল্পের মেরুদন্ড শক্ত করার প্রশ্ণে এদিন মুখ্যমন্ত্রী বিশেষ করে চা-বাগান মালিকদেরই সজাগ করার চেষ্টা করেছেন৷ তাঁর বক্তব্য, চা বাগানের নাম করে জমি নিয়ে অপব্যবহার করলে সরকার চুপ করে বসে থাকতে পারে না৷ সারা ভারতে চা শিল্পে ত্রিপুরা পঞ্চম স্থানে রয়েছে৷ ফলে এই শিল্পকে বাঁচিয়ে রাখার পাশাপাশি এর অগ্রগতির বদলে চা-শিল্পকে রুগ্ণ করে তুলতে চাইলে তার বিরুদ্ধে নিশ্চয়ই সরকার পদক্ষেপ নেবে৷ মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, পিছিয়ে পড়া রাজ্য হিসেবে চিহ্ণিত ত্রিপুরার শিল্প সম্ভাবনা শূণ্যের কোঠায়৷ অবশ্য রাজ্যের ভৌগোলিক অবস্থান এর জন্য দায়ী বলে মুখ্যমন্ত্রীর দাবী৷ সেক্ষেত্রে রাজ্যে চা শিল্পের বিপুল সম্ভাবনা সত্বেও কেবলমাত্র জনাকয়েক বাগান মালিকদের গাফিলতির কারণে এই শিল্প বেড়ে উঠতে পারছে না বলে তিনি উষ্মা প্রকাশ করেন৷
চা বাগান মালিকদের উদ্দেশ্যে তাঁর পরামর্শ, বাগানের পরিচর্যা করুন সঠিকভাবে৷ ৪০/৪৫ বছর আগে লাগানো চারা গাছ আজও একইভাবে ফলন দিবে তেমনটা ভাবা উচিৎ নয়৷ সেক্ষেত্রে চা-শিল্পকে পুনুরুজ্জিবিত করতে চা-বাগান মালিকদের বিনিয়োগের প্রতি জোর দেন তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সময়ে নতুন নতুন প্রযুক্তিকে ব্যবহার করে চা-শিল্পের বিরাট উন্নতি ঘটনো সম্ভব৷ তাতে বিনিয়োগ বিশেষভাবে প্রয়োজন৷ চায়ের নতুন চারাগাছ এবং বাগানে আধুনিক প্রযুক্তির ব্যবহার করলে এই শিল্পে মুনাফা হওয়ার সম্ভাবনা উজ্জ্বল৷ তাতে চা-বাগান মালিকদের পাশাপাশি উপকৃত হবেন চা-শ্রমিকরাও৷
মূলতঃ চা-শিল্প আজ সারা দেশে চ্যালেঞ্জের মুখে৷ সে বিষয়টির বিশেষ গুরুত্ব অনুধাবন করেই রাজ্যে আয়োজিত হয় চা-শিল্পের ভবিষ্যত সম্ভাবনা নিয়ে এক কর্মশালা৷ দেশের মধ্যে পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরালা এবং ত্রিপুরায় চা-শিল্পের প্রসার রয়েছে৷ এই রাজ্যগুলির মধ্যে তামিলনাড়ু এবং কেরালায় বিশেষ কোন সমস্যা না থাকলেও, উৎকৃষ্টমানের চা’র জন্য প্রসিদ্ধ পশ্চিমবঙ্গ এবং আসামে বর্তমানে দারুন চ্যালেঞ্জের মুখে শতাব্দি প্রাচীন এই শিল্পটি৷ এই রাজ্যে এর দশা আরও করুন৷ ১৯১৬ সালে হীরাছড়া চা বাগান দিয়ে ত্রিপুরায় যাত্রা শুরু হয়েছিল চা-শিল্পের৷ কলকাতাস্থিত টি-বোর্ডের অধিকর্তার সুন্দরাজনের মুখে হীরাছড়া চা বাগানের শতবর্ষ পূর্তির বিষয়টি শুনেই তাৎক্ষনিক শিল্প ও বাণিজ্য দপ্তরকে অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করার জন্য অনুরোধ জানান৷
তবে, এদিনের কর্মশালায় বিশেষভাবে উঠে এসেছে সম্ভাবনাময় চা-শিল্পটি কেবলমাত্র উদাসীনতার কারণে রাজ্যে মাথা তুলে দাঁড়াতে পারছে না৷ স্বাগত ভাষণে শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব এম নাগারাজু বলেন, চা-বাগানের জন্য ১ লক্ষ ৪০ হাজার হেক্টর জমি রয়েছে৷ এর মধ্যে মাত্র ৫২ শতাংশ জমিতে চাপাতার ফলন হচ্ছে৷ বাকি জমির সদ্বব্যবহার হচ্ছে না৷ রাজ্যে প্রায় ১২ হাজার শ্রমিক রয়েছেন যারা চা-শিল্পের উপরই নির্ভরশীল৷ কিন্তু এঁদের মধ্যে অনেকেই ভাল বেতন পাচ্ছেন না৷ তাঁর বক্তব্যেও এদিন ফুটে উঠেছে চা বাগান মালিকদের দৈন্যতা৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top