News Flash

  • Home
  • Uncategorized
  • বিমান দুর্ঘটনা ঘটলেই এক ঘণ্টার মধ্যে পৌঁছে যাবে উদ্ধারকারী হেলিকপ্টার, দাবি পূর্বাঞ্চলের চিফ এয়ার মার্শালের
Image

বিমান দুর্ঘটনা ঘটলেই এক ঘণ্টার মধ্যে পৌঁছে যাবে উদ্ধারকারী হেলিকপ্টার, দাবি পূর্বাঞ্চলের চিফ এয়ার মার্শালের

শিলং, ১ মার্চ (হি.স.) : কোনও বিমান দুর্ঘটনা ঘটলেই এক ঘণ্টার মধ্যে পৌঁছে যাবে উদ্ধারকারী হেলিকপ্টার| এমনই ব্যবস্থা করছে ভারতীয় বায়ুসেনা| হেলিকপ্টার কিংবা এয়ারক্রাফট দুর্ঘটনাস্থলে পৌঁছে যাবে দ্রুত| মঙ্গলবার একথা জানিয়েছেন ইস্টার্ন এয়ার কমান্ড চিফ এয়ার মার্শাল সি হরিকুমার|
এদিন তিনি জানিয়েছেন, অনুশীলন করিয়ে, আধুনিক পদ্ধতি প্রয়োগ করে ও বিশেষ ট্রেনিং দিয়ে এই ব্যবস্থা করা হচ্ছে| তিনি আরও বলেন, কখনও হেলিকপ্টার বা বিমান ভেঙে পড়লে তা উদ্ধার করতে যাতে আর না দেরি হয় সেজন্যই এই সিদ্ধান্ত| হরিকুমার জানিয়েছেন, যে মুহূর্তে কোনও বিমান বা হেলিকপ্টার মাটিতে পড়বে সেইসময় খবর পৌঁছে যাবে স্যাটেলাইটের মাধ্যমে|
ককপিটে পাইলটের উদ্ধারের জন্য পিআরভি থাকে বলে জানিয়েছেন তিনি| সেগুলি পাইলট নিজেই চালু করতে পারেন| কিন্তু অনেক সময় সেগুলি ভালভাবে কাজ করে না| সেগুলি খতিয়ে দেখবে বিমানবাহিনী| এছাড়াও এবার থেকে বিমানে থাকবে অত্যাধুনিক প্রযুক্তির এমার্জেন্সি জায়গা চিহ্নিত করতে পারবে এমন ট্রান্সমিটার|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top