নয়াদিল্লি, ১১ জুন (হি.স.): একটু একটু করে বাড়তে বাড়তে রেকর্ড উচ্চতায় পৌঁছে গেল পেট্রোল ও ডিজেলের দাম। মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম ১০২ টাকা ছাড়িয়ে গেল, ৯৪ টাকা ছাড়িয়ে গেল ডিজেলের দাম। চেন্নাইয়ে এই প্রথম পেট্রোলের দাম ছাড়িয়েছে ৯৭ টাকা। গত ৪ মে থেকে এই নিয়ে ২২ দিন বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। এই সময়ে দিল্লিতে ৫.৪৫ টাকা দামি হয়েছে পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েছে ৬.০২ টাকা।
শুক্রবার দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাই-সহ দেশের সর্বত্রই বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। নতুন করে ২৯ পয়সা দাম বাড়ার পর রাজধানী দিল্লিতে শুক্রবার পেট্রোলের বর্ধিত দাম ৯৫.৮৫ টাকা এবং ২৮ পয়সা বৃদ্ধির ডিজেলের দাম ৮৬.৭৫ টাকা। কলকাতায় উভয় জ্বালানি তেলের দাম বেড়েছে ২৮ পয়সা। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের বর্ধিত দাম ৯৫.৮০ টাকা এবং ডিজেলের নতুন দাম ৮৯.৬০ টাকা| মুম্বইয়ে ক্রমেই বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম।
২৮ পয়সা বেড়ে মুম্বইয়ে শুক্রবার পেট্রোলের দাম পৌঁছেছে ১০২.০৪ টাকায় এবং ৩০ পয়সা বেড়ে ডিজেলের দাম ৯৪.১৫ টাকায় পৌঁছেছে। চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে হয়েছে, যথাক্রমে ৯৭.১৯ টাকা প্রতি লিটার এবং ৯১.৪২ টাকা প্রতি লিটার। চেন্নাইয়ে পেট্রোলের দাম বেড়েছে ২৫ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে ২৭ পয়সা। কোনও দিন বাড়ছে, কোনও দিন আবার অপরিবর্তিত থাকছে, কিন্তু পেট্রোল ও ডিজেলের দাম কমার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। ফলে রোজই চিন্তা বাড়ছে সাধারণ মানুষের। খারাপ প্রভাব পড়ছে দৈনন্দিন জীবনে।

প্রভাব পড়ছে দৈনন্দিন জীবনে, রেকর্ড উচ্চতায় পেট্রোল-ডিজেলের দাম
Tags:
Releated Posts
নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও
কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…
কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল
কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ
নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…
নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা
তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…


















