News Flash

  • Home
  • খেলা
  • দশম ও দ্বাদশের পরীক্ষা বাতিল উত্তর প্রদেশে, মহারাষ্ট্রেও একই সিদ্ধান্ত

দশম ও দ্বাদশের পরীক্ষা বাতিল উত্তর প্রদেশে, মহারাষ্ট্রেও একই সিদ্ধান্ত

লখনউ ও মুম্বই, ৩ জুন (হি.স.): কোভিড-পরিস্থিতির জন্য দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করল উত্তর প্রদেশ বোর্ড। দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করার পর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, কোভিড মহামারী পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যই অগ্রাধিকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বৈঠকে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে যোগী ছাড়াও উপস্থিত ছিলেন উপ-মুখ্যমন্ত্রী দীনেশ শর্মাও ছিলেন। হিন্দিতে টুইট করে যোগী জানিয়েছেন, কোভিড মহামারী পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা আমাদের কাছে অগ্রাধিকার। প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে, উত্তর প্রদেশ সরকারও দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।    
মহারাষ্ট্রেও বাতিল করা হয়েছে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। বৃহস্পতিবার মহারাষ্ট্রের মন্ত্রী বিজয় ওয়াদেত্তিওয়ার জানিয়েছেন, “দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করেছে মহারাষ্ট্র বোর্ড।” সুস্থতার নিরিখে মহারাষ্ট্রে পাঁচটি পর্যায়ে আনলক প্রক্রিয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী বিজয় ওয়াদেত্তিওয়ার জানিয়েছেন, পাঁচটি পর্যায়ে আনলক পরিকল্পনা প্রস্তুত করেছি আমরা। যে সমস্ত জেলায় সংক্রমণের হার একেবারে কম সেখানে কোনও বিধিনিষেধ থাকবে না।”

Releated Posts

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top