News Flash

  • Home
  • খেলা
  • ৮৪ বছরে জীবনাবসান, প্রয়াত প্রাক্তন ফুটবলার ফরচুনাতো ফ্র্যাঙ্কো
Image

৮৪ বছরে জীবনাবসান, প্রয়াত প্রাক্তন ফুটবলার ফরচুনাতো ফ্র্যাঙ্কো

পানাজি, ১০ মে (হি.স.): প্রয়াত হলেন ভারতের জাতীয় দলের প্রাক্তন ফুটবলার ফরচুনাতো ফ্র্যাঙ্কো। সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর। গোয়া থেকে একমাত্র অলিম্পিয়ান ছিলেন ফরচুনাতো ফ্র্যাঙ্কো। করোনায় সংক্রমিত হয়েছিলেন তিনি। পরে রিপোর্ট নেগেটিভও এসেছিল। গত কয়েকদিন ধরেই গোয়ার একটি হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন তিনি। সোমবার সকালে ফুটবলপ্রেমীদের শোকস্তব্ধ করে না-ফেরার দেশে চলে গেলেন ফরচুনাতো ফ্র্যাঙ্কো।
ভারতীয় ফুটবলে সত্তরের দশকে ফ্র্যাঙ্কো ছিলেন অন্যতম সেরা ফুটবলার। পি কে বন্দ্যোপাধ্যায়, চুনী গোস্বামী, তুলসীদাস বলরামদের দলকে ভারতীয় ফুটবলের ‘সোনালি যুগ’ বলা হত। সেই দলে নিজের জায়গা করে নিয়েছিলেন ফ্র্যাঙ্কো। দেশের হয়ে ৫০টিরও বেশি ম্যাচ খেলেছেন তিনি। প্রশান্তের সঙ্গে মিডফিল্ডে ভয়ঙ্কর জুটি তৈরি করেছিলেন।  

Releated Posts

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top