News Flash

  • Home
  • Uncategorized
  • সোমবার থেকে চলছে কম মেট্রো ট্রেন
Image

সোমবার থেকে চলছে কম মেট্রো ট্রেন

কলকাতা, ২৬ এপ্রিল (হি. স.) : ট্রেনের পর এবার মেট্রো। করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক প্রভাব ফেলেছে শহরের জীবনরেখা মেট্রো রেলে। মেট্রো কর্মীদের অনেকেই সংক্রামিত হয়েছেন। যার জেরে সোমবার থেকে মেট্রো সংখ্যা কমেছে। পাশাপাশি মেট্রো পরিষেবার সময় ৩০ মিনিট কমিয়ে দেওয়া হয়েছে।

সোমবার থেকে কুড়িটি মেট্রো কমিয়ে দেওয়া হচ্ছে। এতদিন সারাদিনে চলত ২৫৮টি মেট্রো। এদিন থেকে তা কমে হবে ২৩৮টি। কর্মীদের উপর চাপ কমাতে মেট্রোর সময়সূচিও বদল করা হচ্ছে। এদিন থেকে প্রথম মেট্রো চলছে সকাল ৭টা ২০ মিনিটে। এতদিন তা ছাড়ত সকাল ৬টা ৫০ মিনিটে। শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ১০ মিনিটে। এতদিন যা ছাড়ত রাত ৯টা ৪০ মিনিটে।

করোনা আবহে যাত্রী সংখ্যায় বেশ বড় রকমের তারতম্য দেখা যাচ্ছে কলকাতা মেট্রোয়। গত ১৫ দিনের হিসেব বলছে, যাত্রী সংখ্যার গ্রাফ ক্রমেই নিম্নমুখী। তবে বিক্ষিপ্তভাবে কয়েকদিন যাত্রী সংখ্যা বাড়লেও, মোটের উপর মেট্রোয় কম লোকই চড়ছেন।

গত ১২ এপ্রিল মেট্রোয় সারাদিনে যাত্রী ছিল ২ লক্ষ ৮৪ হাজার ৫৩৭ জন। পরের দিন সেই সংখ্যা কমে দাড়ায় ২ লক্ষ ৬৭ হাজার ১৩ জন। ১৪ তারিখ যাত্রী সংখ্যা কমে হয় ২ লক্ষ ৪ হাজার ৭১২ জন। ১৫ এপ্রিল যাত্রী ছিল ১ লক্ষ ৬৩ হাজার ৪৩১ জন। এই ধারা গত দু’সপ্তাহ ধরে অব্যাহত রয়েছে। গত ২৪ এপ্রিল কলকাতা মেট্রোয় যাত্রী উঠেছিলেন ১ লক্ষ ৫২ হাজার ৫৬১ জন। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে পাতালপথে ধীরে ধীরে যাত্রীসংখ্যা কমছে। পাশাপাশি কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বিস্তৃত যাত্রাপথে একাধিক স্টেশনে করোনা হানা দিয়েছে।  

গত বছর লকডাউন থেকে প্রায় সাত মাস বন্ধ ছিল মেট্রো পরিষেবা। গত ১৪ সেপ্টেম্বর ফের চাকা গড়ায় মেট্রোর। মাঝে করোনার প্রকোপ কিছুটা কমায় যাত্রীদের দাবি মেনে তুলে দেওয়া হয় ই-পাশের গেরো। গত মাসেই মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিল, যাত্রীদের দাবি মেনে ফের টোকেন ইস্যু করা হবে। কিন্তু করোনা পরিস্থিতি ফের নিয়ন্ত্রণ হারানোয় সেই সিদ্ধান্ত থেকে সরে আসে মেট্রো কর্তৃপক্ষ। বর্তমানে কেবল স্মার্ট কার্ড দিয়েই মেট্রো পরিষেবা পাচ্ছেন যাত্রীরা। যদিও এই সময়ে মেট্রোর লোকসানের বহর কার্যত বেড়ে চলেছে। রেল সূত্রে খবর, স্বাভাবিক দিনে কলকাতায় দিনে প্রায় সাত লক্ষ যাত্রী মেট্রো পরিষেবা নিয়ে থাকেন। সেখানে এখন দু’লক্ষ যাত্রীও হচ্ছে না

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top