News Flash

  • Home
  • Uncategorized
  • এবার ক্রিস গেইল, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে মোদীকে ধন্যবাদ-বার্তা
Image

এবার ক্রিস গেইল, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে মোদীকে ধন্যবাদ-বার্তা

নয়াদিল্লি, ১৯ মার্চ (হি.স.): ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য ফের এল ধন্যবাদ-বার্তা, প্রধানমন্ত্রী ছাড়াও ধন্যবাদ-বার্তা এসেছে ভারতীয় নাগরিক এবং ভারত সরকারের জন্যও। ভিভিয়ান রিচার্ডস, জিমি অ্যাডামস, আন্দ্রে রাসেলের পর এবার ক্রিক্রেটার ক্রিস গেইল। জামাইকায় করোনার টিকা পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে জন্যই প্রধানমন্ত্রী ও ভারতকে ধন্যবাদ জানালেন ক্রিস।
ভিডিও-বার্তায় ক্রিস গেইল জানিয়েছেন, “জামাইকাতে ভ্যাকসিন পাঠানোর জন্য প্রধানমন্ত্রী মোদী, ভারত সরকার এবং ভারতীয় নাগরিকদের ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ।” উল্লেখ্য, গত ৮ মার্চ ‘ভ্যাকসিন মৈত্রী’ প্রকল্পে ৫০ হাজার করোনাভাইরাসের টিকা ভারত থেকে জামাইকায় পৌঁছয়। তখনই রিচার্ডস, রিচি রিচার্ডসন, জিমি অ্যাডামস, রামনরেশ সারওয়ানরা ধন্যবাদ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। জামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হলনেসও ধন্যবাদ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রীকে। এবার ক্রিস ধন্যবাদ জানালেন মোদীকে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top