News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি নির্বাচনে লড়ছেন প্রদ্যুৎ, দিলেন মনোনয়ন জমা
Image

এডিসি নির্বাচনে লড়ছেন প্রদ্যুৎ, দিলেন মনোনয়ন জমা

আগরতলা, ১০ মার্চ (হি. স.)৷৷ এডিসি নির্বাচনের মাধ্যমে সংসদীয় রাজনীতি-তে পরিবেশে পা বাড়ালেন ত্রিপুরার রাজ পরিবারের সদস্য প্রদ্যুৎ কিশোর দেববর্মন৷ আজ তিনি এডিসি নির্বাচনে টাকারজলা-জম্পুইজলা আসনে মনোনয়ন জমা দিয়েছেন৷ তাতে, স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহল ভীষণ অবাক হয়েছে৷ কারণ, রাজনীতি-তে সরাসরি অংশীদারিতে কোন আপত্তি না থাকলেও সংসদীয় রাজনীতি-তে আসবেন না বলেই স্থির করেছিলেন প্রদ্যুৎ৷ অবশেষে সেই পথেই পা বাড়িয়ে দিলেন তিনি৷ অবশ্যই, তাঁর এই সিদ্ধান্তের পেছনে আইপিএফটি-র বিশ্বাঘাতকতা অন্যতম কারণ বলেই মনে করা হচ্ছে৷


তিপ্রা ইতিমধ্যে একাধিক আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে৷ কিন্তু, প্রদ্যুৎ নির্বাচনে লড়বে এমন কোন ঘোষণা ছিল না৷ আচমকা তাঁর মনোনয়ন জমা-কে ঘিরে রাজনীতির সমীকরণ আবারো বদলাচ্ছে বলেই মনে করা হচ্ছে৷ শুধু তাই নয়, আইপিএফটি-র প্রতি প্রতিশোধ নেওয়ার জন্যই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তাও অনেকটা স্পষ্ট হয়ে গেছে৷ কারণ, আইপিএফটি সভাপতি তথা রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা-র খাস তালুকে প্রদ্যুৎ নির্বাচনে লড়াই-র জন্য বেছে নিয়েছে৷


পরিসংখ্যান থেকে আমরা সকলেই অবগত রয়েছি, ২০১৮ বিধানসভা নির্বাচনে আইপিএফটি-র এন সি দেববর্মা টাকারজলা-জম্পুইজলা আসনে সবচেয়ে বেশি ব্যবধানে জয়ী হয়েছিলেন৷ ওই নির্বাচনে সারা রাজ্যে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে প্রার্থী ছিলেন এন সি দেববর্মা৷ সহজেই অনুমান করা যাচ্ছে, ওই অঞ্চলে নির্বাচনী লড়াইয়ে নেমে বিরাট চ্যালেঞ্জ নিয়েছে প্রদ্যুৎ৷
আজ তিনি জানিয়েছেন, তিপ্রা ও আইএনপিটি জোট ২৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে৷ তার মধ্যে ২৩টি আসনে তিপ্রা এবং ৫টি আসনে আইএনপিটি প্রতিদ্বন্দ্বিতা করবে৷ তিনি দাবি করেন, অধিকাংশ আসনেই মনোনয়ন জমা দেওয়ার কাজ সমাপ্ত হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top