News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির কেন্দ্ৰীয় নিৰ্বাচন কমিটির বৈঠক, রয়েছেন মোদী-শাহ, আজই চূড়ান্ত হবে প্ৰাৰ্থী তালিকা

বিজেপির কেন্দ্ৰীয় নিৰ্বাচন কমিটির বৈঠক, রয়েছেন মোদী-শাহ, আজই চূড়ান্ত হবে প্ৰাৰ্থী তালিকা

নয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.) : অসম প্ৰদেশ বিজেপি এবং শরিক দলের নেতাদের সঙ্গে কেন্দ্ৰীয় নিৰ্বাচন কমিটির বৈঠক শুরু হয়েছে। আজই বৈঠকে চূড়ান্ত হবে অসমের প্ৰাৰ্থী তালিকা। বিজেপির সর্বভারতীয় সদর  দফতরে অনুষ্ঠিত বৈঠকে রয়েছেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিলীপ শইকিয়া, অসমে দলের প্রভারী বৈজয়ন্তজয় পাণ্ডা, রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, নেডা-র আহ্বায়ক হিমন্তবিশ্ব শর্মা, প্রদেশ সভাপতি রঞ্জিত কুমার দাস, অসম বিজেপির সাংগঠনিক সম্পাদক ফণী শর্মা, অগপ সভাপতি অতুল বরা, কার্যনির্বাহী সভাপতি কেশব মহন্তরা।

গত বুধবার থেকে দিল্লিতে রয়েছেন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোবাল, মন্ত্ৰী তথা নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স  (নেডা)-এর আহ্বায়ক হিমন্তবিশ্ব শৰ্মা, প্রদেশ সভাপতি রঞ্জিত কুমার দাস, অগপ-ইউপিপিএল-এর প্রথমসারির বেশ কয়েকজন নেতা। আসন বাটোয়ারা নিয়ে তাঁরা একের পর এক ম্যারাথন বৈঠকে মিলিত হচ্ছেন কেন্দ্ৰীয় নেতৃত্বের সঙ্গে।

এদিকে জেপি নাড্ডার সঙ্গে একান্ত বৈঠক শেষে অসমে দলের সাংগঠনিক সম্পাদক ফণীন্দ্রনাথ শৰ্মার ধারণা, কেন্দ্ৰীয় নিৰ্বাচন কমিটির বৈঠকে আজ রাতেই আসন বাটোয়ারা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়ে যাবে। অন্যদিকে আগামীকাল অসমের প্রার্থী তালিকায় কেন্দ্রীয় কমিটি সিলমোহর দেবে এবং এর পরই তা প্রকাশ করা হবে বলে জানান দিলীপ শইকিয়া।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top