News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষক বদলির প্রতিবাদে উত্তাল বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়
Image

শিক্ষক বদলির প্রতিবাদে উত্তাল বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি৷৷ ইংরেজি বিষয়ের বিষয় শিক্ষিকা বদলির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়৷ সংবাদ সূত্রে জানা গেছে বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর ইংরেজি বিষয়ের শিক্ষিকা সুমিতা মল্লকে অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়েছে৷ এই খবর চাউর হতেই ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷


ছাত্র-ছাত্রীরা জানাই সুকলে ইংরেজি বিষয়ের বিষয়ের শিক্ষক এর ঘাটতি রয়েছে৷ আরো শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে আসছে ছাত্রছাত্রীরা৷অতিরিক্ত শিক্ষক নিয়োগের বদলে সুকল থেকে ইংরেজি বিষয়ের শিক্ষক তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ ছাত্র-ছাত্রীরা জানায় সামনেই তাদের পরীক্ষা৷


এই মুহূর্তে ইংরেজি বিষয়ে শিক্ষিকাকে বদলি করে অন্যত্র নিয়ে যাওয়া হলে তারা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে৷ বিষয়টি বিবেচনা করে বদলীর আদেশ প্রত্যাহার করে নেওয়ার জন্য জোরালো দাবি জানিয়েছে ছাত্রছাত্রীরা৷শিক্ষক বদলির প্রতিবাদে এদিন তারা বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন সংগঠিত করে৷ ঘটনার খবর পেয়ে সুকল উন্নয়ন কমিটির কর্মকর্তা সহ স্থানীয় নেতারা ছুটে আসেন৷ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন তারা৷সেই আশ্বাসের ভিত্তিতে আপাতত আন্দোলন প্রত্যাহার করে নেয় ছাত্রছাত্রীরা৷শিক্ষিকা বদলির আদেশ প্রত্যাহার করে নেওয়া এবং নতুন শিক্ষক নিয়োগের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top