News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষকের প্রহারে গুরুতর আহত ৯ম শ্রেণীর দুই ছাত্র
Image

শিক্ষকের প্রহারে গুরুতর আহত ৯ম শ্রেণীর দুই ছাত্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি৷৷ ধলাই জেলার আমবাসার গোপাল সরদার পাড়া হাই সুকলের শিক্ষকের প্রহারে দুই ছাত্র আহত হয়েছে৷ আহত দুই ছাত্রের নাম বিক্রম দেবনাথ এবং সুমিত শর্মা৷ তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ সংবাদপত্রে জানা গেছে সুকলের শিক্ষক সুমন সরকার পাশের রুমে ক্লাস করাচ্ছিলেন৷


নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা হৈচৈ করা এ ক্লাস থেকে বেরিয়ে এসে উত্তেজিত শিক্ষক সুমন সরকার নবম শ্রেণির দুই ছাত্রকে বেধড়ক মারধর করেন৷ তাতে কানের পর্দা ফেটে এক ছাত্রের কান দিয়ে রক্তপাত হয়েছে৷ অপর এক ছাত্র আহত হয়৷ ঘটনার খবর পেয়ে ছাত্রদের অবিভাবকরা সুকলে ছুটে আসেন৷


এ ধরনের ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷শিক্ষাঙ্গনে ছাত্র ছাত্রীদের ওপর বেত্রাঘাত ও মারধর করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এ ধরনের ঘটনা সংঘটিত হওয়ার তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷
ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিবাবকরা৷ এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করার জন্য অভিভাবকদের তরফ থেকে দাবি জানানো হয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top