News Flash

  • Home
  • Uncategorized
  • লোকজীবনের ভাবনা থেকেই জন্ম নিয়েছে বাংলার লোকসংসৃকতি : শিক্ষামন্ত্রী
Image

লোকজীবনের ভাবনা থেকেই জন্ম নিয়েছে বাংলার লোকসংসৃকতি : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি৷৷ বাংলার লোকসংস্ক’তি প্রকৃতপক্ষে বাংলার লোকজীবনেরই এক গভীর দর্শন৷ বাংলার লোকজীবনের ভাবনা ও দর্শন থেকেই জন্ম নিয়েছে বাংলার লোকসংস্কৃতি৷ আজ মোহনপুর দ্বাদশশ্রেণী বিদ্যালয় মাঠে লোকসংস্কৃতির সংসদের উদ্যোগে এবং তথ্য ও সংস্ক’তি দপ্তর, মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর ব্লকের সহযোগিতায় দুই দিনব্যাপী রাজ্যভিত্তিক বাউল উৎসবের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এ কথা বলেন৷


শিক্ষামন্ত্রী বলেন, লোকসংস্কৃতি মূলত বাংলার সামাজিক মূল্যবোধ এবং সাংস্কৃতিক চেতনা থেকে সৃষ্টি হয়েছে৷ আমাদের পূর্বপুরুষেরা জীবনের বিভিন্ন দিক বিকাশের জন্য যেসব মূল্যবোধের চর্চা করেছেন এবং অনুশীলন করেছেন সেই বিষয়গুলি আমাদের বিভিন্ন লোকসংস্কৃতির ধারায় স্থান পেয়েছে৷ শিক্ষামন্ত্রী স্বামী বিবেকানন্দের উদ্বৃতি দিয়ে বলেন, স্বামীজি বলেছেন অন্যদেশে যেটা ভাল সেটা আমাদের ভাল নাও হতে পারে৷ শিক্ষামন্ত্রী লোকসংস্কৃতির চর্চার উপর গুরুত্বারূপ করেন৷ প্রসঙ্গক্রমে শিক্ষামন্ত্রী রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণের কথাও তুলে ধরেন৷


উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করেন ডিসিএম মানিক চাকমা, মোহনপুর পুর পরিষদের প্রাক্তন চেয়ারপার্সন মতিলাল দাস, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি জয়লাল দাস, তথ্য ও সংস্ক’তি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণা দেববর্মা, ভাইস চেয়ারম্যান রাকেশ দেব, সমাজসেবী শ্যামল দেবনাথ, সমাজসেবী তপন দত্ত প্রমুখ৷ স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা লোকসংস্কৃতি সংসদের সভাপতি অরুণ নাথ৷ উৎসবে মোহনপুর মহকুমার বিভিন্ন স্বসহায়ক দল স্টল খোলা হয়েছে৷ উৎসবে প্রতিদিন রাজ্যের ও বহি:রাজ্যের বাউল শিল্পীগণ সংগীত পরিবেশন করবেন৷ অনুষ্ঠান শুরুর আগে বাউল শিল্পীগণ মোহনপুর বাজার এলাকায় এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন৷ অনুষ্ঠান মঞ্চে দুইজন বিশিষ্ট বাউল শিল্পীকে পুরস্কৃত করা হয়৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top