News Flash

  • Home
  • Uncategorized
  • দেশ ও সমাজের ভবিষ্যৎ নির্ভর করে আজকের ছাত্রছাত্রীদের উপর : শিক্ষামন্ত্রী
Image

দেশ ও সমাজের ভবিষ্যৎ নির্ভর করে আজকের ছাত্রছাত্রীদের উপর : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি৷৷ গুণগত শিক্ষা অর্জন করে সমাজের কল্যাণে ছাত্রছাত্রীদের এগিয়ে আসতে হবে৷ তাহলেই তাদের শিক্ষা সার্থকতা পাবে৷ রাজ্য, দেশ ও সমাজের ভবিষ্যৎ নির্ভর করে আজকের ছাত্রছাত্রীদের উপর৷


আজ উমাকান্ত একাডেমি আয়োজিত কৃতি সম্বর্ধনা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর উমাকান্ত একাডেমিতে এসেছিলেন৷ এটাই এই বিদ্যালয়ের সার্থকতা৷ রাজ্যে শিক্ষার গুণগতমান উন্নয়নে মুখ্যমন্ত্রীর নেতৃতে নতুন সরকার ৩৯টি নতুন সংক্কার এনেছে৷ শিক্ষামন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের হাতে কলমে শিক্ষাদানের মাধ্যমে প্রকৃত মানুষ হিসাবে গডে তোলার উদ্যোগ নিয়েছে সরকার৷ তিনি ছাত্রছাত্রীদের স্বামী বিবেকানন্দের আদর্শে প্রকৃত মানুষ হিসাবে সমাজ কল্যাণে এগিয়ে আসার আহান জানান৷ অনুষ্ঠানে বিধায়ক ডা. অতুল দেববর্মা বলেন, জ্ঞান অর্জনের জন্য সংযমী হওয়া প্রয়োজন৷ তিনি বলেন, যারা সংযমী তারাই আজ কৃতি৷ ছাত্রদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সফলতা পেয়ে সমাজের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য কিছু করতে পারলে তবেই জীবনের সার্থকতা আসবে৷


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক গৌতম মজুমদার, সভাপতিত্ব করেন উমাকান্ত একাডেমির প্রধান শিক্ষক রাজেশ দেববর্ষা৷ অনুষ্ঠানে ২০২০ সালে উচ্চ মাধ্যমিক স্ট্যান্ড করা ৬ জন ছাত্রকে কৃতি সম্বর্ধনা ও ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ১৬ জন ছাত্র কে মেধাবৃত্তি প্রদান করা হয় এবং সহচরী দেবী, তুহিন স্মৃতি, অজয় স্মৃতি সম্মাননা প্রদান করা হয়৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top