News Flash

  • Home
  • Uncategorized
  • মাটি ভরাটকে কেন্দ্র করে দুই বিজেপি নেতার মধ্যে ধস্তাধস্তি, আহত এক, মামলা
Image

মাটি ভরাটকে কেন্দ্র করে দুই বিজেপি নেতার মধ্যে ধস্তাধস্তি, আহত এক, মামলা

আগরতলা, ২৬ ফেব্রুয়ারি (হি. স.)৷৷ মাটি ভরাটকে কেন্দ্র করে স্বদলীয় নেতার আক্রমণে রক্তাক্ত হলেন বিলোনিয়া মন্ডল কিষান মোর্চার সহ সভাপতি মনোরঞ্জন পাল৷ বিজেপি দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক রাজু নাথের বিরুদ্ধে আক্রমন ও হত্যার অভিযোগ তুলে বিলোনিয়া থানায় দারস্থ হয়েছেন আক্রান্ত মনোরঞ্জন পাল৷ শুক্রবার সকাল নয়টা নাগাদ গিরিধারী টিলা এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে৷


পুলিশ জানিয়েছে, গিরিধারী আশ্রম সংলগ্ণ এলাকায় মনোরঞ্জন পালের জমি-র উপর দিয়ে গাড়ি দিয়ে পাশ্ববর্তী একটি জমিতে মাটি ভরাট করার সময় রাজু নাথকে বাঁধা দেন মনোরঞ্জন পাল৷ বাঁধা পেয়ে রেগে যান রাজু নাথ৷ তাতে, তাদের মধ্যে শুরু হয় বাকবিতন্ডা৷ একসময় উত্তেজিত হয়ে রাজু নাথ রড দিয়ে মনোরঞ্জন পালর উপর হামলা করেন৷ তাতে, তার নাক ফেটে রক্ত বের হতে শুরু করে৷ অভিযোগ, নাক দিয়ে রক্ত পড়ছে দেখেও রাজু নাথ মনোরঞ্জন পালকে মাটিতে ফেলে প্রচন্ড মারধর করেন৷ আহত অবস্থায় মনোরঞ্জন পালর আর্তনাদ শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন এবং তাকে উদ্ধার করেন৷ স্থানীয়রাই মনোরঞ্জন পালকে উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যান৷

ওই ঘটনায় বিলোনিয়া থানায় রাজু নাথর বিরুদ্ধে মামলা করেন মনোরঞ্জন পাল৷ তাঁর অভিযোগ, বছর সাতেক আগেও তাকে হত্যার চেষ্টা হয়েছিল৷ সে যাত্রায় কোনক্রমে বেঁচে গিয়েছিলাম, বলেন তিনি৷ তাঁর অভিযোগ এলাকায় বালি মাফিয়া হিসেবেই পরিচিত রাজু নাথ৷ কিন্ত, পুলিশ ও বদ দফতর-কে ম্যানেজ করে দিব্যি তিনি অবৈধ কাজ চালিয়ে যাচ্ছেন৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top