News Flash

  • Home
  • Uncategorized
  • এয়ারপোর্ট থানা এলাকায় ধৃত মাফিয়া রাজু বর্মন পুলিশ রিমান্ডে
Image

এয়ারপোর্ট থানা এলাকায় ধৃত মাফিয়া রাজু বর্মন পুলিশ রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি৷৷ ঊষাবাজারের নিগোসিয়েশন চক্রের কুখ্যাত মাফিয়া রাজু বর্মনকে শেষ পর্যন্ত জালে তুলতে সক্ষম হল রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ শাখা৷ গোপন খবরের ভিত্তিতে রীতিমতো অ্যাম্বুসে বসে বৃহস্পতিবার সকালে কুখ্যাত এই নিগো মাফিয়াকে গ্রেপ্তার করে ক্রাইম ব্রাঞ্চ৷ তাকে এদিনই ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে হাজির করা হলে বিচারক ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তার পুলিশ রিমান্ড মঞ্জুর করেন বলে খবর৷


ধৃত এই নিগো মাফিয়া পিস্তল উচিয়ে বহির্রাজ্যের ঠিকেদারের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ দাবি করেছিল বলে অভিযোগ৷ বহির্রাজ্যের ঐ ঠিকেদার এমবিবি আন্তর্জাতিক বিমান বন্দরের নির্মাণকাজের সঙ্গে যুক্ত৷ দাবি মোতাবেক টাকা না পেলে বহির্রাজ্যের সেই ঠিকেদারকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়৷ এই ঘটনাকে কেন্দ্র করে বহির্রাজ্যের সেই ঠিকেদার এয়ারপোর্ট থানায় নির্দিষ্ট মামলাও (নং-৫/২০২১) দাখিল করেছিলেন৷ পুলিশ আইপিসি’র ৩৮৬, ৩৮৭, ৫০৬, ৩৪১ ও অস্ত্র আইনের ২৭ ধারায় মামলা নথিভুক্ত করে এবং পরবর্তী সময়ে মামলার তদন্তভার ক্রাইম ব্রাঞ্চের কাছে হস্তান্তরিত হয়৷ এরপর গ্রেপ্তার হয় এই নিগো মাফিয়া চক্রের সুকান্ত দেবনাথ ওরফে পাপ্পু৷


সে বর্তমানে জেল-হেফাজতে রয়েছে৷ তবে এই মাফিয়াচক্রের মূল পান্ডা তথা কুখ্যাত রাজু বর্মন এতদিন পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল৷ শেষ পর্যন্ত ডিএসপি অজয় কুমার দাসের নেতৃত্বে বৃহস্পতিবার সকালে রাজধানীর ভগৎ সিং ছাত্র নিবাস সংলগ্ণ এলাকা থেকে ক্রাইম ব্রাঞ্চ নিগো মাফিয়া রাজু বর্মনকে আটক করে৷ এখন দেখার, তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ তার ব্যবহারের অস্ত্রটি উদ্ধারের পাশাপাশি মামলার সুষ্ঠু তদন্তে কতটা সাফল্য পায়৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top