News Flash

  • Home
  • Uncategorized
  • ওএনজিসির বিস্ফোরণে ব্যাপক ক্ষতি
Image

ওএনজিসির বিস্ফোরণে ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি৷৷ ওএনজিসি মাটির নিচে গ্যাস অনুসন্ধানের জন্য বিস্ফোরণ ঘটানোর ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহাকুমার কলসি এডিসি ভিলেজের মধু মগ পাড়ার বেশ কয়েকটি পরিবার৷ দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার কলসির মধু মগ পাড়ার পার্শবর্তী স্থানে ওএনজিসির গ্যাস অনুসন্ধানকারী দলের দৌলতে বিপাকে পড়েছে ওইসব এলাকার বেশ কিছু দরিদ্র পরিবার৷ জানা যায় গত ১৪ ফেব্রুয়ারি মধু মগ পাড়ার পার্শবর্তী এলাকায় ওএনজিসির ড্রিলিং সাইডে মাটির নিচে বিস্ফোরণ ঘটিয়েছে ওএনজিসির অনুসন্ধানকারী দল৷ এই বিস্ফোরণের ফলে পার্শবর্তী এলাকার ৬টি পরিবারের বসতঘরে ফাটল দেখা দিয়েছে৷

ওইসব এলাকার বাসিন্দারা মাটির দেয়াল দিয়ে বসতঘর তৈরি করেছেন৷ ওএনজিসি অনুসন্ধানকারী দল মাটির নিচে বিস্ফোরণ ঘটানোর ফলে ওইসব মাটির দেওয়াল ঘরে ফাটল দেখা দিয়েছে৷ফলে যেকোনো সময় বড় ধরনের অঘটন ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে৷ওইসব পরিবারের পক্ষে মাটির দেওয়াল ঘর ভেঙ্গে ফেলে পুনরায় নতুন করে ঘর তৈরি করার সামর্থ্য নেই৷ বিষয়টি ক্ষতিগ্রস্থ পরিবারের তরফ থেকে দক্ষিণ জেলার জেলাশাসক এবং শান্তিরবাজার মহকুমা শাসক কার্যালয় লিখিতভাবে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন৷

কিন্তু এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কিংবা ওএনজিসির তরফে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি৷ ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সমস্যার সম্মুখীন৷ এলাকাবাসীর তরফ থেকে দাবি জানানো হয়েছে অবিলম্বে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে গৃহনির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা ওএনজিসি এর তরফ থেকে কিংবা সরকারি তরফ থেকে করা হোক৷ অবিলম্বে ওএনজিসি কিংবা প্রশাসনের তরফ থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top