News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে উৎপাদিত সামগ্রী দেশ-বিদেশের মানুষের কাছে জনপ্রিয় করে তোলার প্রয়াস নিয়েছে সরকার : মুখ্যমন্ত্রী
Image

রাজ্যে উৎপাদিত সামগ্রী দেশ-বিদেশের মানুষের কাছে জনপ্রিয় করে তোলার প্রয়াস নিয়েছে সরকার : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি৷৷ রাজ্যে উৎপাদিত সামগ্রী বিভিন্নভাবে দেশ-বিদেশের মানুষের কাছে জনপ্রিয় করে তোলার প্রয়াস নিয়েছে সরকার৷ এরফলে দেশ-বিদেশে ত্রিপুরার পরিচিতি বাড়ছে৷ আজ সচিবালয়ে নর্থ ইস্ট সেন্টার ফর টেকনোলজি অ্যাপ্লিকেশন এণ্ড রিচ (এন ই সি টি এ আর)-এর ডিরেক্টর জেনারেল ডা. অরুণ কুমার শর্মা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে সৌজন্যমূল০ক সাক্ষাৎকারের সময় একথা বলেন মুখ্যমন্ত্রী শ্রীদেব৷


সাক্ষাৎকারের সময় এন ই সি টি এ আর-এর ডিরেক্টর জেনারেল শ্রীশর্মা মুখ্যমন্ত্রীকে বাঁশের তৈরি ঘড়ি এবং মারক প্রদান করেন৷ উভয়ের মধ্যে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়৷ আলোচনাকালে মুখ্যমন্ত্রী রাজ্যে খাদ্য প্রক্রিয়াকরণ হাব গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন৷ এজন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানোর বিষয়ে নর্থ ইস্ট সেন্টার ফর টেকনোলজি অ্যাপ্লিকেশন এণ্ড রিচ-কে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, রাজ্যে শিল্পের বিকাশে সাবমকে ইণ্ডাস্ট্রিয়াল জোন হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পরিকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দিয়েছে সরকার৷

বিশেষ অর্থনৈতিক অঞ্চল, সুুসংহত স্থল বন্দর, লজিস্টিক হাব, রেলওয়ে ইয়ার্ড সহ অন্যান্য পরিকাঠামো গড়ে উঠছে সাবমে৷ ফেনী নদীর উপর নির্মিত মৈত্রী সেতু চালু হলে বাংলাদেশের চ-গ্রাম বন্দরের মাধ্যমে ব্যবসা বাণিজ্য সম্পসারিত হবে বলেও মুখ্যমন্ত্রী অভিমত ব্যাক্ত করেন৷ আলোচনাকালে মুখ্যমন্ত্রী রাজ্যে খেজর গুড় উৎপাদন বাড়াতে খেজর রস আহরণকারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে তাদের উৎসাহিত করার জন্য সংশ্লিষ্ট সংস্থা নেক্টারকে উদ্যোগ নিতে বলেন৷ পাশাপাশি তিনি উৎপাদিত দ্রব্যের আকর্ষণীয় ব্যাণ্ডিং ও প্যাকেটিং-এর উপরও গুরুত্ব দিয়েছেন৷


সাক্ষাৎকালে নর্থ ইস্ট সেন্টার ফর টেকনোলজি অ্যাপ্লিকেশন এণ্ড রিচ-এর ডিরেক্টর জেনারেল জানান, কেন্দ্রীয় বি’ান ও প্রযুক্তি দপ্তরের একটি স্বশাসিত সংস্থা হচ্ছে নেক্টার৷ নেক্টার বিশেষ করে উত্তর-পূর্বা’লের ক’ষি, খাদ্য প্রক্রিয়াকরণ, উদ্যান, দক্ষতা উন্নয়ন সহ বাঁশজাত শিল্পের উন্নয়নে কাজ করে৷ রাজ্যে বাঁশের তৈরি খেলনা, মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরা হয়৷ নেক্টারের ডিরেক্টর জেনারেল আরও জানান, ত্রিপুরায় প্রাথমিক পর্যায়ে বাঁশের তৈরি ঘড়ি এবং বাঁশের বোতল তৈরি করা হচ্ছে৷ সাক্ষাৎকারের সময় রাজস্ব দপ্তরের সচিব তনুশ্রী দেববর্মা সহ নেক্টারের ব্যাম্ব এণ্ড কেইন ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আগরতলার ডা. অভিনব কান্ত উপস্থিত ছিলেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top