News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের সরকারি শিক্ষক-কর্মচারী পেনশনারসরা পেলেন ৩ শতাংশ মহার্ঘ্যভাতা, অতিরিক্ত ব্যয় হবে ৩২০ কোটি টাকা
Image

রাজ্যের সরকারি শিক্ষক-কর্মচারী পেনশনারসরা পেলেন ৩ শতাংশ মহার্ঘ্যভাতা, অতিরিক্ত ব্যয় হবে ৩২০ কোটি টাকা

আগরতলা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনারসদের মহার্ঘ্যভাতা উপহার দিল রাজ্য সরকার৷ আজ বৃহস্পতিবার ত্রিপুরা মন্ত্রিসভা সরকারি শিক্ষক-কর্মচারী ও পেনশনারসদের ৩ শতাংশ মহার্ঘ্যভাতা প্রদানে অনুমোদন দিয়েছে৷ ১ মার্চ থেকে তাঁরা মহার্ঘ্যভাতা পাবেন৷ তাতে ত্রিপুরা সরকারের অতিরিক্ত খরচ হবে ৩২০ কোটি টাকা৷


প্রসঙ্গত, ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর সরকারি শিক্ষক-কর্মচারীদের সপ্তম বেতনক্রম দেওয়া হয়েছে৷ তবে, ২০১৮ সাল থেকে সরকারি কর্মচারীরা মহার্ঘ্যভাতা পাননি৷ এক্ষেত্রে অবশ্যই ত্রিপুরার অর্থনৈতিক অবস্থা দায়ী, তা অস্বীকার করার কোনও সুযোগ নেই৷ পূর্বতন সরকার প্রচুর আর্থিক বোঝা রেখে গেছে৷ ফলে, দৈনন্দিন খরচ বহন করে সরকারি শিক্ষক-কর্মচারীদের মহার্ঘ্য ভাতা দেওয়া সম্ভব হয়নি৷


আজ ত্রিপুরা মন্ত্রিসভা ৩ শতাংশ মহার্ঘ্য ভাতা দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে৷ আগামী ১ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তাঁর কথায়, ত্রিপুরায় ১ লক্ষ ১০ হাজার ৫১৭ জন নিয়মিত শিক্ষক-কর্মচারী এবং পেনশনার্স রয়েছেন ৬৭,৮০৯ জন৷ এছাড়া ডিআরডাব্লিউ, স্থির বেতন ইত্যাদি মিলিয়ে আরও রয়েছেন ১২ হাজার ১৭৮ জন৷ তিনি বলেন, ২০১৮ সালের ১ অক্টোবর ত্রিপুরায় নয়া বেতনক্রম লাগু হয়েছে৷ কিন্তু আর্থিক অসঙ্গতির কারণে মহার্ঘ্যভাতা দেওয়া সম্ভব হয়নি৷ তাঁর দাবি, করোনাকালে পশ্চিমবঙ্গ ছাড়া দেশের কোনও রাজ্য মহার্ঘ্য ভাতা দিতে পারেনি৷

এদিন তিনি জানান, শিক্ষক-কর্মচারী এবং পেনশনারসদের মহার্ঘ্যভাতা দিতে অতিরিক্ত ৩২০ কোটি টাকার প্রয়োজন৷ তাতে শুধু মার্চের জন্য ২৪ কোটি ৬১ লক্ষ টাকা এবং ২০২১-২২ অর্থ বছরের জন্য ২৯৫ কোটি ৩৯ লক্ষ টাকা সরকারি কোষাগার থেকে অতিরক্ত ব্যয় হবে৷ পেনশনার্স রয়েছন ৬৭৮০৯ জন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top